ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

কপ৩০: জলবায়ু–স্বাস্থ্য ইস্যুতে মেক্সিকোর যুগান্তকারী ঘোষণা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ নভেম্বর ২০২৫, ১২:১৩ বিকাল

Link Copied!

কপ৩০–কে সামনে রেখে জলবায়ু ও স্বাস্থ্যের সম্পর্ককে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে মেক্সিকো। দেশটি তাদের হালনাগাদ জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC 3.0) প্রকাশ করেছে এবং জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোর সাধারণ অবস্থান–দলিলে যোগ দিয়েছে। এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা এবং বিশেষজ্ঞরা “যুগান্তকারী” ও “বিশ্বের জন্য অনুকরণীয় পদক্ষেপ” হিসেবে অভিহিত করেছেন।

গ্লোবাল ক্লাইমেট অ্যান্ড হেলথ অ্যালায়েন্স (GCHA) জানিয়েছে, মেক্সিকো এবার জলবায়ু নীতির কেন্দ্রবিন্দুতে মানবস্বাস্থ্যকে স্থাপন করেছে। মেক্সিকোর পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় GCHA-কে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে বলেছে, “মানুষ ও পৃথিবীর স্বাস্থ্য একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে জলবায়ু আলোচনায় স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।” GCHA–র নির্বাহী পরিচালক ড. জেনি মিলার বলেন, কপ৩০–এর মতো আন্তর্জাতিক সম্মেলনে মেক্সিকোর এই নেতৃত্ব বিশ্বকে নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছে।

নতুন NDC 3.0 নথিতে উল্লেখ করা হয়েছে, জলবায়ু পরিবর্তন ল্যাটিন আমেরিকার দারিদ্র্য, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা এবং প্রাকৃতিক দুর্যোগ–প্রবণ জনগোষ্ঠীর ওপর সরাসরি স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ কারণে অভিযোজন, প্রশমন ও ক্ষয়ক্ষতি–সব ক্ষেত্রেই স্বাস্থ্যকে কেন্দ্রে রেখে নীতি নির্ধারণের ঘোষণা দিয়েছে দেশটি। নথিতে রয়েছে-জলবায়ু–সম্পর্কিত রোগ পর্যবেক্ষণ, গবেষণা, প্রাথমিক সতর্কতা ব্যবস্থা, টেকসই খাদ্য–কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং চরম আবহাওয়ায় স্বাস্থ্য–অবকাঠামো সুরক্ষার মতো উদ্যোগ।

ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে ১০০–এর বেশি স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ‘LAC সাধারণ অবস্থান’-এর ছয়টি মূল স্তম্ভ-স্বাস্থ্য সুরক্ষা, প্রশমন, অভিযোজন, জলবায়ু ন্যায্যতা, নেতৃত্ব ও অর্থায়ন-মেক্সিকোর নয়া নীতিতে প্রতিফলিত হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী-নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী, আদিবাসী ও আফ্রো–বংশোদ্ভূত সম্প্রদায়-এদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে।

কপ৩০–এ মেক্সিকোর এই অবস্থানকে “শক্তিশালী বার্তা” হিসেবে আখ্যা দিয়েছেন GCHA নীতি প্রধান জেস বিগলি। তিনি বলেন, “জলবায়ু আলোচনা এখনো পর্যন্ত স্বাস্থ্যকে প্রান্তিকভাবে দেখেছে। মেক্সিকো দেখিয়ে দিল-স্বাস্থ্যকে কেন্দ্র করেই জলবায়ু নীতি তৈরি করা সম্ভব।” বৈশ্বিক স্বাস্থ্য সম্প্রদায় মনে করছে, মেক্সিকোর এই সিদ্ধান্ত কপ৩০–এ স্বাস্থ্যকেন্দ্রিক জলবায়ু এজেন্ডাকে আরও এগিয়ে দেবে।

Facebook Comments Box

আরও পড়ুন

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে জরুরি সতর্কতা

বর্ষায় যেসব সবজি কেনার আগে দুবার ভাববেন

ছাগলের গুঁতাগুঁতিতে কি মস্তিষ্কের ক্ষতি হয়? চমকপ্রদ তথ্য দিলেন বিজ্ঞানীরা

আধুনিক চিকিৎসা ও পুষ্টিবিজ্ঞানে ‘খাদ্যই ওষুধ’ ধারণার নতুন দিগন্ত

ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল, ঘরছাড়া ২ লাখ ২০ হাজার মানুষ

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে দেশজুড়ে

বিল পরিশোধের পরই দেবে গেল ২৫ লাখ টাকার সেতুর সংযোগ সড়ক

মানুষের মতো রোবট করল সফল অস্ত্রোপচার

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

জলবায়ু ঝুঁকিতে বাস্তুচ্যুতদের জন্য নতুন প্রকল্প, বাংলাদেশ-আইওএম চুক্তি

ঝালকাঠিতে যৌথ অভিযানে আড়াই লাখ টাকার অবৈধ জাল জব্দ

ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর