ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

কক্সবাজারে ডেল্টা লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অগাস্ট ২০২৫, ৫:৫৯ বিকাল

Link Copied!

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কক্সবাজারে আয়োজন করলো তাদের ২০২৪ সালের বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার (৭ আগস্ট) হোটেল লং বীচে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারপারসন আদিবা রহমান, এসিআইআই (ইউকে)। এছাড়া পরিচালক যেয়াদ রহমান ও মোহাম্মদ শাহাদত হোসেনও অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস, এবং স্বাগত বক্তব্য প্রদান করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক।

সম্মেলনে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের দেড় সহস্রাধিক যোগ্যতা অর্জনকারী উন্নয়ন কর্মী ও কর্মকর্তা, যারা সক্রিয়ভাবে অংশ নেন মুক্ত আলোচনায়। আলোচনায় ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, গ্রাহকদের দ্রুত দাবি পরিশোধ, এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কার্যক্রম গতিশীল করার দিকগুলোতে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বর্ষসেরা পারফর্মারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া দেশের খ্যাতিমান মোটিভেশনাল স্পিকার কাজী এম আহমেদ তার অনুপ্রেরণামূলক বক্তব্যে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব আনন্দ-উৎসবের আমেজে সম্মেলনকে পরিপূর্ণ করে তোলে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ মনে করছে, এই সম্মেলন কর্মকর্তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও পেশাগত দৃঢ়তা সঞ্চার করবে এবং কোম্পানির ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স