ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

এসডিজি অর্জনে স্বাস্থ্য খাতের সূচকের পরিপূর্ণ তথ্য নেই

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ ফেব্রুয়ারী ২০২৪, ৫:৫১ বিকাল

Link Copied!

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার। এসময়ের মধ্যে বাংলাদেশকে এসডিজির গোল-৩ অর্জন করতে হবে। স্বাস্থ্যখাতের লক্ষ্যমাত্রা অর্জনে ৪০টি সূচক রয়েছে। এরমধ্যে স্বাস্থ্যখাত যেসব বিষয় নিয়ে কাজ করছে এর পরিপূর্ণ তথ্য নেই বলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক জরিপে উঠে এসেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জরিপের এ তথ্য তুলে ধরা হয়।

জরিপে দেখা যায়, এসডিজি গোল অর্জনে স্বাস্থ্য খাতের ৪০ টি সূচক রয়েছে। এসব ক্ষেত্রে সরকার কাজ করলেও পরিপূর্ণ তথ্য নেই। এ ৪০টি সূচকের মধ্যে চারটির কোনো সঠিক তথ্যই নেই। অন্যদিকে, ১০ সূচকের আংশিক তথ্য রয়েছে। আর বাকি ২৬টি সূচকের যাচাই করার মতো তথ্য আছে, তবে তা পরিপূর্ণ না।

যে চারটি সূচকের কোনো তথ্য নেই, তা হলো- ১. জন্মহার। ২. অনিরাপদ পানি, অনিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির অভাবে মৃত্যু হার। ৩. স্বাস্থ্য সুযোগ-সুবিধার অনুপাত (যেখানে সাশ্রয়ী মূল্যের প্রাসঙ্গিক প্রয়োজনীয় ওষুধের সুবিধা রয়েছে)। ৪. নির্বাচিত অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধী ভ্যাকটেরিয়ার কারণে রক্তপ্রবাহের সংক্রমণের তথ্য।

 

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা