ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

এমপিরা এলাকায় চিকিৎসা নিলে স্বাস্থ্যসেবায় আস্থা ফিরবে : মন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ এপ্রিল ২০২৪, ৪:৫১ বিকাল

Link Copied!

সংসদ সংদস্যরা নিজ এলাকায় চিকিৎসা নিলে স্বাস্থ্যসেবায় সাধারণ মানুষের আস্থা ফিরবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। কিন্তু এমপিরা একটা বোন (হাড়) কাটতেও যদি সিঙ্গাপুর চলে যান তাহলে তো দেশের মানুষের চিকিৎসা সেবায় আস্থা আসবে না বলে জানান তিনি।

গতকাল বুধবার (৩ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের এল ডি হলে বাংলাদেশ স্মার্ট ইউনিভার্সেল হেলথ্ কাভারেজ নেটওয়ার্ক আয়োজিত ‘বাংলাদেশের এসডিজি এবং ইউএইচসি অর্জনে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি শীর্ষক’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চোখ দেখাতে যান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। আর সংসদ সদস্যরা যদি যদি নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নেন তাহলে সাধারণ মানুষ দেশের স্বাস্থ্যসেবায় আস্থা ফিরে পাবেন। এতে কোনো সন্দেহ নেই।

ডা. সামন্ত লাল সেন বলেন, ভুটানের রাজা এবং নেপালের অ্যাম্বাসেডর আমাকে অনুরোধ করেছেন, ভুটান, নেপাল এবং মালদ্বীপের চিকিৎসাব্যবস্থায় বাংলাদেশ যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

এসডিজি এবং ইউএইচসি লক্ষ্যমাত্রা অর্জন প্রসঙ্গে তিনি বলেন, যুগপৎ কাজ করলে যেকোনো লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব। সবাইকে একসঙ্গে কাজ করে এসডিজি এবং ইউএইচসি অর্জনসহ দেশের স্বাস্থ্যব্যবস্থাকে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছে নিয়ে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এমপির সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় সংসদ সদস্য, চিকিৎসক, গবেষক, সাংবাদিকসহ দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ