ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

এক পাঙাশের দাম ১৫৯৫০ টাকা!

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ অক্টোবর ২০২৪, ৫:০০ বিকাল

Link Copied!

পটুয়াখালীর কুয়াকাটায় মো. ফারুক নামে এক জেলের জালে প্রায় সাড়ে ১৪ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। ওই মাছটি ১১০০ টাকা কেজি দরে ১৫ হাজার ৯৫০ টাকায় বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে পাঙাশটি কুয়াকাটার মাছ বাজারে মুন্নি ফিস আড়তে নিয়ে আসা হয়। পরে ফিস ভ্যালি আড়তের পরিচালক ও মাছ ব্যবসায়ী মো. হাসান ১১০০ টাকা কেজিতে ১৫ হাজার ৯৫০ টাকায় মাছটি কিনে নেন।

জেলে মো. ফারুক বলেন, ‘আমি সকালে গঙ্গামতিসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য জাল পেতেছিলাম। পরে ওই জালে অন্যান্য মাছের সঙ্গে পাঙাশটিও ধরা পড়ে। মাছটি পেয়ে আমি অনেক খুশি। কারণ একটি মাছে অনেক দাম পেয়েছি। কুয়াকাটায় নিয়ে এসে ১৫ হাজার ৯৫০ টাকায় বিক্রি করেছি।’

ফিস ভ্যালি আড়তের পরিচালক মো. হাসান বলেন, ‘পাঙাশটি বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়েছে। পরে বাজারে নিয়ে আসলে ডাকের মাধ্যমে মাছটি ক্রয় করি এবং মাছটি বিক্রির জন্য ঢাকায় পাঠানো হবে।’

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সমুদ্রে নিষেধাজ্ঞার পাশাপাশি মাছের প্রজনন বৃদ্ধিসহ উৎপাদন বাড়াতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট