ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

অবশেষে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের অধ্যাদেশ অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ডিসেম্বর ২০২৫, ৬:৫৩ বিকাল

Link Copied!

তামাক ব্যবহার ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ। বাংলাদেশে তামাকজনিত রোগে প্রতিবছর এক লক্ষ ৩০ হাজারেরও বেশি মানুষের অকাল মৃত্যু ঘটে। তামাকের ক্ষতিকর প্রভাব কমাতে বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ আরও শক্তিশালী করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রস্তাবিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ আজ অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, অধ্যাদেশ জারির জন্য অবিলম্বে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং গ্রহণ করা হবে।

অনুমোদিত অধ্যাদেশের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো-

১. ই-সিগারেট, ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS) ও হিটেড টোব্যাকো প্রডাক্ট (HTP)সহ নতুন ধরনের তামাকজাত দ্রব্যের ব্যবহার, উৎপাদন ও বিপণন নিষিদ্ধ।

২. নিকোটিন পাউচকে ‘তামাকজাত দ্রব্য’-এর সংজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

৩. পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে ধূমপানসহ সব ধরনের তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

৪. ধূমপানের জন্য নির্ধারিত স্থান (Designated Smoking Area-DSA) রাখার বিধান সরকারের নির্দেশনার শর্তাধীন।

৫. পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণের সংজ্ঞা ও অধিক্ষেত্র সম্প্রসারণ।

৬. বিক্রয়স্থল ও ইন্টারনেটসহ যেকোনো মাধ্যমে তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন, প্রচার ও প্রদর্শন নিষিদ্ধ।

৭. তামাকজাত দ্রব্যের প্যাকেটে স্বাস্থ্য সতর্কবাণীর আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা হয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করছেন, অধ্যাদেশটি কার্যকর হলে তামাক ব্যবহার হ্রাস পাবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ইনফ্লুয়েন্সার জেজুনের

হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছানোর নির্দেশ কৃষিমন্ত্রীর

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ, বদলে যাবে ১৯ জেলার চিত্র?

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

কৃষকের কাছে সময়মতো ন্যায্যমূল্যে সার পৌঁছানোর তাগিদ কৃষিমন্ত্রীর

Tourism Fair Concludes with Tk 43 Crore in Business Over Three Days

তিন দিনে ৪৩ কোটি টাকার ব্যবসা, শেষ হলো পর্যটন মেলা