ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. নিরাপদ খাদ্য
  4. নিরাপদ সড়ক
  5. প্রবাসীর কথা
  6. জীবন বীমা ও ব্যাংক
  7. লাইফস্টাইল
  8. মতামত

আর্জেন্টিনার ক্লাবে অনুশীলন করবেন বাংলাদেশের ফুটবলার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ মে ২০২৩, ৭:২১ অপরাহ্ণ

Link Copied!

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার একটি ক্লাবে এবার অনুশীলনের সুযোগ পাঁচ্ছেন মিনহাজুল করিম স্বাধীন। সেখানকার তৃতীয় বিভাগের দল অ্যাতলেতিকো ভিলা স্যান কার্লোস ক্লাব থেকে আমন্ত্রণ পেয়েছেন শেখ জামালের মূল দলের সঙ্গে অনুশীলন করা এই ফরোয়ার্ড। আপাতত একমাসের জন্য সেখানে যাবেন স্বাধীন। ঈদের পরই সেখানে যাওয়ার কথা রয়েছে। অ্যাতলেতিকো ক্লাবটিতে একমাসের জন্য অনুশীলন করবেন। ট্রায়ালে থাকা অবস্থায় ক্লাবটির পছন্দ হলে দলটির হয়ে খেলার সুযোগ পাবেন। স্বাধীনের জন্য এই সুযোগটি করে দিয়েছেন শেখ জামাল ক্লাবের আর্জেন্টাইন ট্রেনার এরিয়েল কোলম্যান ও তার বন্ধু সেবাস্তিয়ান গুবিয়া। তবে বিমান ভাড়া নিজেকেই দিতে হবে।

কোলম্যান বলেছেন, ‘আর্জেন্টিনায় একমাস ধরে ও অনুশীলন করবে, আমার বন্ধুর বাসাতেই থাকবে। ভালো করতে পারলে কোনো ক্লাব হয়তো ওর সঙ্গে চুক্তিও করতে পারে। আর সেটা না হলেও এই একমাসে ও অনেক নতুন কিছু শিখে আসবে।’ শামসুল হুদা একাডেমি থেকে উঠে আসা স্বাধীন এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত, ‘আর্জেন্টিনার কোনো ক্লাবে অনুশীলন করার বিষয়টি পুরোপুরি স্বপ্নের মতো। আমি এমন সুযোগ পেয়ে বাসায় জানানোর পর সম্মতি পেয়েছি।

এখন ঈদের পর ভারতে গিয়ে ভিসা নিয়ে সেখানে যেতে চাই। একমাসের অনুশীলনে শিখতে পারবো। আর ট্রায়ালে টিকে গেলে সেখানে খেলার সুযোগ পাবো। আমি এই সুযোগটা তাই কাজে লাগাতে চাই।’

Facebook Comments Box

আরও পড়ুন

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা

বটতলীতে ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় আবারও বটবৃক্ষ রোপণ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ

টানা দ্বিতীয় দফায় আবারও কমল স্বর্ণের দাম

vivo Empowers Students Through Nationwide University Photography Contest

বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো

realme Tops Smartphone Sales on Daraz and Pickaboo

স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

ফেঞ্চুগঞ্জে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু

মায়ের কাজের চাপে পুষ্টিহীনতায় শিশু: গবেষণা