ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

আমরা ইলিশ রপ্তানির বিপক্ষে : মৎস্য উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ সেপ্টেম্বর ২০২৪, ১:১৮ বিকাল

Link Copied!

ইলিশ রফতানির বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিষয় নয়। আমরা দেশের মানুষের জন্য ইলিশ খাওয়ানোর পক্ষে। রফতানির বিপক্ষে। রবিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান উপদেষ্টা।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিষয় নয়। আমাদের কমিটমেন্ট আগের মতোই ইলিশ রফতানির বিপক্ষে। নানা কারণেই বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানির অনুমতি দিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয় সরকারের সিদ্ধান্তে রফতানির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন ফরিদা আখতার। তিনি বলেন, রফতানি বন্ধ আমার বিষয় না। আমি বন্ধের সিদ্ধান্ত বাতিল করার জন্য ক্ষমতাপ্রাপ্ত না।

তবে ইলিশ মাছ পূজার সঙ্গে সম্পর্কিত না ‍উল্লেখ করে তিনি আরও বলেন, আমি হিন্দু ধর্মের অনুসারীদের থেকে জেনেছি ইলিশ দুর্গা পূজার সঙ্গে সম্পর্কিত না।

ইলিশ রফতানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, দাম বেড়ে যাবে এটাও ঠিক না। অনেক ইলিশ আছে দেশে। গতবারও কম ইলিশ নিয়েছে ভারত। আমরা দেশের মানুষের জন্য ইলিশ খাওয়ানোর পক্ষে। রফতানির বিপক্ষে।

এছাড়া আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা ও বাজারজাত বন্ধ থাকবে বলেও জানিয়েছে উপদেষ্টা ফরিদা আখতার।

Facebook Comments Box

আরও পড়ুন

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর

মানবসৃষ্ট জলবায়ু সংকটে আরও তীব্র হচ্ছে কানাডার দাবানল: গবেষণা

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

যেকোনো দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

পোলট্রি মরগির মাংসে মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল

দাবানলের থাবায় প্রাণহানির পাশাপাশি বিপন্ন জীববৈচিত্র্য

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি