ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

আবেদনের ভিত্তিতে শিক্ষার্থীরা পাবে চিকিৎসা অনুদান

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ নভেম্বর ২০২৩, ৫:১৪ বিকাল

Link Copied!

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের এককালীন আর্থিক চিকিৎসা অনুদান দেওয়া হবে। এতে আবেদন করতে পারবে আহত, অসচ্ছল ও চিকিৎসাধীন মেধাবী শিক্ষার্থীরা। ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থীরা এ অনুদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনুদান পেতে অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত লিংকে গিয়ে শিক্ষার্থীদের এ অনুদানের জন্য আবেদন করতে হবে।

ওই আদেশে আরো বলা হয়েছে, গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীরা প্রতি দুই মাস অন্তর নির্ধারিত লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন। একজন আহত শিক্ষার্থী তাঁর চিকিৎসা মেয়াদে একবার অনুদানের জন্য আবেদন করতে পারবেন। ই-চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির দুর্ঘটনায় গুরুতর আহত ও চিকিৎসাধীন শিক্ষার্থীদের চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর প্রান্তের আবেদনের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সিস্টেম ব্যবহার করতে বলা হয়েছে।

আবেদনের বিস্তারিত এখানে …chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://dshe.gov.bd/sites/default/files/files/dshe.portal.gov.bd/notices/1a87b4fa_0082_4351_8117_6bea7c2ad8d2/-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0,%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A9%20%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%20%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE%20%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%20%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8%20%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A5%A4.pdf

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু