ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

আগামীকাল জাতীয় তামাকমুক্ত দিবস

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অক্টোবর ২০২৪, ৪:৩২ বিকাল

Link Copied!

আগামীকাল জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোট এর পক্ষ থেকে সারাদেশে বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে ১১ টায় শাহবাগ, জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ তামাক বিরোধী জোট এর উদ্যোগে একটি অবস্থান কর্মসূচীর আয়োজন করেছেন তারা।

তামাক কোম্পানিতে মাত্র ০.৬৪ শতাংশ সরকারি শেয়ারের অজুহাতে নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা এবং প্রশাসনযন্ত্রের সঙ্গে মিশে ব্যবসায়িক সুবিধা আদায়ের চেষ্টা করছে কোম্পানিগুলো। যা তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে বাঁধাগ্রস্থ করছে।

এছাড়া তামাক কোম্পানির পরিচালনা পর্ষদে সরকারের উদ্র্ধতন কর্মকর্তাদের অবস্থান তামাক নিয়ন্ত্রণ তথা জনস্বাস্থ্য উন্নয়নে সরকারের প্রতিশ্রুতির সাথে পুরোপুরি সাংঘর্ষিক । অন্যদিকে তা জনগণের মনেও বিরুপ প্রতিক্রিয়া ফেলছে । যা তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এক্ষেত্রে তামাক কোম্পানির আগ্রাসন থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় গণমাধ্যমসহ সকলের সম্মিলিভাবে এগিয়ে আসা প্রয়োজন।

তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে গতিশীল করতে বাংলাদেশ তামাক বিরোধী জোট প্রতিবছর বেসরকারিভাবে ৯ অক্টোবরকে জাতীয় তামাকমুক্ত দিবস হিসেবে উদ্যাপন করে আসছে তারা।

এ আন্দোলনের ধারাবাহিকতায় ধুমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জাতিকে রক্ষায় সরকার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ পাস করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু