
বীমা খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুলাই ২০২৫) বিকাল ৪টায় আইডিআরএ’র সভাকক্ষ-০১-এ অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম। সভায় আরও উপস্থিত ছিলেন সদস্য (প্রশাসন) মোঃ ফজলুল হক, সদস্য (আইন) তানজিনা ইসলাম, সদস্য (নন-লাইফ) মোঃ আবুবকর সিদ্দিক, এবং সদস্য (লাইফ) মোঃ আপেল মাহমুদ এসিআইআই (ইউকে)।
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী কমিটির পক্ষে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী। আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ (তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি), সেক্রেটারি জেনারেল বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীম (সেনা ইন্স্যুরেন্স পিএলসি), জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান (জেনিথ ইসলামী লাইফ)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সারোয়ার জাহান জামীল, অফিস সেক্রেটারী ও ষ্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী মোঃ আবদুল মতিন সরকার, নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইমাম শাহীন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা হসান তারেক, ঢাকা ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়োজিদ মুজতবা সিদ্দিকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম প্রমুখ।