ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোই দেশের অর্থনীতি এগানোর মূল চাবিকাঠি

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ ডিসেম্বর ২০২৫, ১:৫৪ বিকাল

Link Copied!

অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোই দেশের অর্থনীতি এগানোর একমাত্র পথ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় ভ্যাট দিবস ও সপ্তাহ-২০২৫ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, “বিভিন্ন সংস্থা থেকে ধার নেওয়া অর্থে দেশের অর্থনীতি এগোবে না। অর্থনীতি এগিয়ে নিতে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে হবে। জনগণের পরিশোধ করা ট্যাক্স-ভ্যাটের বিপরীতে সেবা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।”

তিনি আরও বলেন, “আমাদের ট্যাক্স নির্ভর হওয়া উচিত; ভ্যাট নির্ভর না। ভ্যাট প্রদানে জটিলতা কমিয়ে আধুনিকায়ন করতে হবে।” দেশজুড়ে পণ্য ক্রয় বা সেবা গ্রহণের সময় প্রদত্ত ভ্যাট সরকারের কোষাগারে পৌঁছায় না বলে তিনি সতর্ক করেছেন।

উপদেষ্টা বলেন, “ভ্যাট যেন আপনি বা আমি দিলে সেটি সরকারের কোষাগারে পৌঁছায়। আমাদের দেশে দুঃখজনকভাবে ভ্যাট অনেক সময় ঠিকমতো পৌঁছায় না। সুতরাং ব্যবসায়ীদের এবং সাধারণ মানুষকে ভ্যাটের প্রতি বিশ্বাস যোগাতে হবে।”

ড. সালেহউদ্দিন আরও উল্লেখ করেন, “কিছু দেশে ট্যাক্স-জিডিপি রেশিও ২৬ শতাংশ। ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবাই নিশ্চিত যে তাদের প্রদত্ত ট্যাক্সের বিনিময়ে সেবা পাওয়া যাবে। আমাদেরও সরকারকে নিশ্চিত করতে হবে যে ট্যাক্স সঠিক কাজে ব্যবহার হচ্ছে।”

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, “আয়করে ফাঁকি বেশি হওয়ায় সংগ্রহ কম। ফাঁকিরোধে প্রশাসনিক কাঠামো পরিবর্তনের কথাও ভাবা হচ্ছে।”

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স