ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

১০ বছরে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় ৪০ গুণ বেড়েছে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৪ বিকাল

Link Copied!

বীমা দাবি সময়মতো পরিশোধ করায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় ১০ বছরে বেড়েছে ৪০ গুণ। ২০১৫ সালে জীবন বীমা কোম্পানিটির প্রিমিয়াম আয় ছিল ২০ কোটি ৪০ লাখ টাকা। ২০২৪ সালে সেই প্রিমিয়াম আয় বেড়ে হয়েছে ৭৯৯ কোটি ৪৭ লাখ টাকা। প্রিমিয়াম আয় বৃদ্ধির পাশাপাশি বেড়েছে সোনালী লাইফের বীমাদাবি পরিশোধের হারও। ২০২৪ সালে মোট ৩৬০ কোটি গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করেছে কোম্পানিটি।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাও হোটেলে টার্গেট এচির্ভাস কনফারেন্স ২০২৫-এ এসব তথ্য তুলে ধরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। দিনব্যাপী অনুষ্ঠানে সারাদেশ থেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দুই হাজারের বেশি সফল বীমা কর্মী অংশ নেয়।

সম্মেলনে কোম্পানির পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, অসুস্থ প্রতিযোগীতায় যেনতেনভাবে প্রিমিয়াম আয় করা কোম্পানি লক্ষ্য নয়। বরং বীমার মেয়াদপূর্তির এক সপ্তাহের মধ্যেই গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করেই এগিয়ে চলছে সোনালী লাইফ। আগামীতে গ্রাহক সন্তুষ্টির অর্জন করে দেশের শীর্ষ জীবন বীমা কোম্পানিতে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করছি পরিচালনা পর্ষদ। এ কারণে চলতি বছরের অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা সন্তোষজনক না থাকার পরও সোনালী লাইফ ২০২৫ সালে ৫৬৬ কোটি টাকা প্রিমিয়াম আয় করেছে। বছর শেষে হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশাবাদ জানান শেখ মোহাম্মদ ড্যানিয়েল। চলতি বছরে এ পর্যন্ত ২৬০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সদস্য, কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তা সম্মানিত করেন দেশ সেরা সফল বীমা কর্মকর্তাদের।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র