ঢাকাশনিবার , ১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

খুচরা শলাকায় সিগারেটে বিক্রিতে রাজস্ব ফাঁকি ৪৯৩০ কোটি টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ৮:৪১ বিকাল

Link Copied!

তামাক কোম্পানি ইচ্ছামত সিগারেটের খুচরা শলাকা মূল্য নির্ধারণ করে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। আদায়কৃত অতিরিক্ত এ অর্থের পরিমান ৬৩৩০ কোটি টাকা। সরকার এ অর্থের ওপর নির্ধারিত হারে রাজস্ব পেলে ৪৯৩০ কোটি টাকা পেতো। যা তামাক কোম্পানি ফাঁকি দিয়ে অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। সিগারেটের খুচরা শলাকা বিক্রি নিষিদ্ধ হলে তামাক কোম্পানি জনগণের টাকা হাতিয়ে নিতে পারবে না। একই সাথে তা সিগারেট সেবন কমিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৩.০০টায় ‘সিগারেটের খুচরা শলাকা বিক্রিতে রাজস্ব ফাঁকি ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক ওয়েবিনারের মুল প্রবন্ধে এই তথ্য তুলেধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর ট্যোবাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) যৌথভাবে অনলাইন মিটিং প্লাটফর্ম জুমে এ ওয়েবিনারের আয়োজন করে।

বিইআর ও বিএনটিটিপি’র গবেষণার ফল তুলে ধরে মূল প্রবন্ধে বলা হয়, প্রতি শলাকা সিগারেটে ৫০ পয়সা থেকে ২ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এই অতিরিক্ত টাকার ওপর কোন কর সরকার পাচ্ছে না। গবেষণায় দেখা যায় মোট সিগারেট বিক্রির প্রায় ৮০ শতাংশ খুচরা শলাকা হিসেবে বিক্রি হয়। খুচরা শলাকা থেকেই তামাক কোম্পনিগুলো প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা মুনাফা করছে। যার করের অংশ প্রায় ৫ হাজার কোটি টাকা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও ভাইটাল স্ট্রাটেজিস এর সিনিয়র কনসালটেন্ট মো. শফিকুল ইসলাম সভাপতিত্বে ওয়েবিনারে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম বাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক একেএম মাকসুদ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক বজলুর রহমান এবং একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও তামাক নিয়ন্ত্রণ গবেষক সুশান্ত সিনহা। ওয়েবিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিএনটিটিপি’র প্রজেক্ট ম্যানেজার হামিদুল ইসলাম হিল্লোল এবং সঞ্চালনা করেন বিএনটিটিপি’র প্রজেক্ট অফিসার ইব্রাহীম খলিল।

ওয়েবিনারে বক্তারা বলেন, আইন অনুসারে গায়ের দামে ভোক্তার কাছে সিগারেট বিক্রির কথা থাকলেও তামাক কোম্পানির প্রতিনিধিরাই সেই দামে খুচরা বিক্রেতাদের কাছে সিগারেট সরবরাহ করছে। খুচরা বিক্রেতারা কোন দামে বিক্রি করবে তাও সিগারেট কোস্পানিই ঠিক করে দিচ্ছে। প্রতি শলাকা খুচরা সিগারেটের দামও তারাই নির্ধারণ করছে, খুচরা বিক্রেতাদের কাছে দামসম্বলিত লিফলেট সরবরাহ করছে।

তারা বলেন, তামাক কোম্পানি প্রাণঘাতি পণ্যের ব্যবসা করে। তাদের প্রধান উদ্দেশ্যই হলো মুনাফা করা। ফলে জনস্বাস্থ্যের অবনতি ঘটিয়ে তারা সিগারেটের একক শলাকা বিক্রি এবং বিক্রি বন্ধের বিরোধিতা করে। কারণ বাজারে সিগারেটের খুচরা শলাকা বিক্রি হলে তাদের ব্যবসা ও মুনাফা ভালো হয়। কারণ খুচরা শলাকা বিক্রি হলে সহজেই তরুণদের হাতে তুলে দিতে পারে। এর মাধ্যমে তারা ভবিষ্যতের ভোক্তা তৈরি করে এবং জনগণের পকেট থেকে বিপূল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।

ওয়েবিনারে বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় দেশের তামাক কর ব্যবস্থাকে একটি গ্রহণযোগ্য নিয়মের মধ্যে আনতে ও রাজস্ব ফাঁকি বন্ধ করতে অতি দ্রুত একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন করত হবে।

ওয়েবিনারে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক প্রতিনিধিবৃন্দ এ ওয়েবিনার অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

কার্বন ডাই-অক্সাইড থেরাপিতে কমবে আলঝেইমার রোগের ঝুঁকি

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ড. আবু আলী সিনা

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও বন্যার ঝুঁকি বাড়াবে এল নিনো: ডব্লিউএমও

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

ADB Appoints New Country Director for Bangladesh

বাংলাদেশের জন্য নতুন কান্ট্রি ডিরেক্টর নিয়োগ দিল এডিবি

বান্দরবান সদর হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের পাশে বিএমএসসি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

তীব্র গরমে বাংলাদেশের আর্থিক ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক

পরিবহনে ধূমপান ও নেশা জাতীয় দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ করল বিআরটিসি

640 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative