ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ নভেম্বর ২০২৫, ১১:৩০ সকাল

Link Copied!

চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হচ্ছে নাগরিক। দিন দিন বাড়ছে চিকিৎসা ব্যয়। কমিশন বানিজ্যিক ব্যবস্থার কারণে ঔষধের বাজার নিয়ন্ত্রণহীন। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর লাভ বাড়লেও, মানুষ চিকিৎসা পাওয়ার অধিকার কমে আসছে। এমতবস্থায় জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের এ সংক্রান্ত হাইকোর্টের রায় নাগরিকদের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় এক যুগান্তকারী সিদ্ধান্ত। নাগরিকদের জীবন রক্ষায় এ সিদ্ধান্তকে দ্রুত পদক্ষেপ গ্রহনের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে গণস্বাস্থ্য আন্দোলনে। একইসঙ্গে এ সিদ্ধান্ত বাস্তাবায়নে স্বার্থানেষী কোম্পানিগুলো সাথে বাধা সৃষ্টি না করতে পারে সেই লক্ষ্যে ঔষধের মুল্য নির্ধারণে কমিটির স্বার্থেদ্বন্ড নিরসন সংক্রান্ত কমিটির গঠনের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকদের জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের, উৎপাদনকারীদের নয় বলে এক রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেছেন, সংশ্লিষ্ট অধ্যাদেশের বিধান এবং ২০২৩ সালের ওষুধ ও কসমেটিকস্ আইনের ৩০(১) ও ৩০(২) ধারায় স্পষ্টতই দেখা যায় যে জীবনরক্ষাকারী ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ওষুধের মূল্য নির্ধারণের দায়িত্ব সরকারের এখতিয়ার নিশ্চিত করে। এ আইনের স্বাস্থ্য অধিকার নিশ্চিতে জীবন রক্ষার ঔষধ প্রাপ্তিতে রাষ্ট্রকে ক্ষমতা প্রদান করা হয়েছে। সরকারকে কঠোরভাবে এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

বিবৃতিতে সমর্থনকারী হলেন, সামিয়া আরেফিন – নারীপক্ষ, ড. রুমানা হক, স্বাস্থ্য অর্থনীতিবিদ ও নির্বাহী পরিচালক, আর্ক ফাউন্ডেশন, এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম- স্বাস্থ্য আন্দোলন, আমিনূর রসুল- জনগণের স্বাস্থ্য আন্দোলন, সীমা দাস সীমু- উবিনীগ,আজমিরা খাতুন- তাবিনাজ, ইবনুল সাঈদ রানা- নিরাপদ ডেভেলাপমেন্ট ফাউন্ডেশন, নিগার সুলতানা – লেখিকা, বদরুল আলম- বাংলাদেশ কৃষক ফেডারেশন, সৈয়দা অনন্যা রহমান, বিভাগীয় প্রধান, স্বাস্থ্য অধিকার বিভাগ, ডাব্লিউবিবি ট্রাস্ট, কামরুনিছা মুন্না, জনস্বাস্থ্য নীতি বিশ্লেষক, সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স, রোকেয়া ইসলাম- লেখিকা, ব্যারিষ্টার নিশাত মাহমুদ, সদস্য সচিব পাবলিক হেলথ লইয়ার্স নেটওয়ার্ক, ইকবাল মাসুদ, সভাপতি, এইড সোসাইটি, জাকিয়া শিশির- অধিকারকর্মী ও সমাজ সেবক, আমিনুল ইসলাম চেয়ারম্যান, আর্থ ডেভলাপমেন্ট ফাউন্ডেশন, এডভোকেট মুহাম্মদ আওলাদ হোসেন- চেয়ারম্যান, গ্লোবাল লিগ্যাল স্টাডিজ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ

Xiaomi Launches Xiaomi TV S Pro Mini LED and Xiaomi TV X Mini LED Series in Bangladesh

বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করছে সরকার

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্তে স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকারের

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৫৪

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১৯৫

সোনাইমুড়ীতে ট্রলির চাপায় মাদরাসাছাত্রের মৃত্যু