ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. সর্বশেষ

ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করায় বাণিজ্য মন্ত্রণালয়কে বিএনটিটিপি-র ধন্যবাদ জ্ঞাপন

প্রতিবেদক
admin
৬ জানুয়ারি ২০২৫, ৩:০৪ অপরাহ্ণ

Link Copied!

ক্ষতিকর ই-সিগারেট/ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম সংশ্লিষ্ট সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। জনস্বাস্থ্য রক্ষায় যুগপোযোগী এ সিদ্ধান্ত নেয়ায় বাণিজ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) আজ সোমবার (৬ জানুয়ারি ২০২৪) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনটিটিপি এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

বিএনটিটিপির প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের এ পদক্ষেপ স্বাস্থ্য খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে ক্ষতিকার ই-সিগারেট ও ভেপ থেকে বাঁচাতে এ সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ ই-সিগারেট ধূমপানের মতোই ক্ষতিকর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্বের প্রায় অর্ধশতাধিক দেশ ইতোমধ্যে ই-সিগারেট নিষিদ্ধ করেছে। বাংলাদেশে ব্যপকভাবে ছড়িয়ে পড়ার আগেই জনস্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর এই পণ্যটি নিষিদ্ব করা একটি সময়োপযোগি ও বিবেচক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য বানিজ্য মন্ত্রণালয় সম্প্রতি ইমপোর্ট এন্ড এক্সপোর্ট (কন্ট্রোল) এক্ট ১৯৫০ এর ধারা ৩(১) এ পদত্ত ক্ষতমাবলে আমদানি নীতি আদেশ ২০২১-২৪ অধিকতর সংশোধনে আদেশ জারি করে গেজেট প্রকাশ করেছে। সেখানে ‘আমদানি যোগ্য নয়’ এমন পণ্যের তালিকায় ই-সিগারেট/ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম সংশ্লিষ্ট সব ধরনের পণ্য যুক্ত করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers