ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দেশে ই-সিগারেটের ওপর নিষেধাজ্ঞা বাতিল করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের উদ্বেগ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ

Link Copied!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ বাংলাদেশে ই-সিগারেটের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই নিষেধাজ্ঞা জনস্বাস্থ্য, বিশেষ করে শিশু ও কিশোরদের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কারণ ই-সিগারেটে থাকা নিকোটিন অত্যন্ত আসক্তিকর এবং মস্তিষ্কের বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ উদ্বেগ প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, ই-সিগারেট তরুণদের আকৃষ্ট করতে বিভিন্ন ফ্লেভার ও প্রচারণা ব্যবহার করা হয়, যা নতুন প্রজন্মকে নিকোটিনের ওপর নির্ভরশীল করে তুলতে পারে। এছাড়া ই-সিগারেট ব্যবহারকারীদের মধ্যে পরবর্তীতে সাধারণ সিগারেট ব্যবহারের ঝুঁকি প্রায় তিনগুণ বেড়ে যায়।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ১,৩০,০০০ মানুষ তামাকজনিত কারণে মারা যায়। তাই নতুন নিকোটিন পণ্যের বিস্তার এই সমস্যা আরও বাড়াতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের মতে, জনস্বাস্থ্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে ই-সিগারেটের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখা এবং তামাক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখা জরুরি।

Facebook Comments Box

আরও পড়ুন

$70 million ‘GREEN Project’ agreement signed to develop climate-resilient agriculture, environment-friendly enterprises

জলবায়ু-সহনশীল কৃষি, পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের ‘গ্রিন প্রকল্প’ চুক্তি স্বাক্ষর

কুয়েতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৪ বাংলাদেশি

গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে কিশোরসহ দুইজনের মৃত্যু

আবহাওয়ার দুঃসংবাদ: জুনজুড়ে গরম, ঝড় ও বজ্রপাতের শঙ্কা

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

৭ জুন থেকে ২০ মিনিট বেশি চলবে মেট্রোরেল

আসছে ‘সুপার এল নিনো’, আরও বাড়তে পারে বৈশ্বিক তাপমাত্রা

নিরাপত্তা পরিস্থিতির কারণে কার্যক্রম স্থগিত করল কুয়েত এয়ারওয়েজ

ডুমুরিয়ায় বেপরোয়া বাস পুকুরে পড়ে নিহত ১, আহত ৮

ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, হিটস্ট্রোকের উচ্চ ঝুঁকিতে ৫৫ জেলা