ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ডেল্টা লাইফের গণ-গ্রামীণ বীমার কুষ্টিয়া জোনের উন্নয়ন সভা

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ মে ২০২৫, ৪:৫৮ বিকাল

Link Copied!

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের কুষ্টিয়া জোন অপারেশন সেন্টারের আওতাধীন উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের সমন্বয়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২১ মে) শহরের জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

সভায় কেন্দ্রীয় কার্যালয় থেকে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গণ-গ্রামীণ বীমা ডিভিশনের প্রধান আনোয়ারুল হক, সহকারী এমডি ও সিএফও মিলটন বেপারী এবং একচুয়্যারিয়াল ও রি-ইন্স্যুরেন্স বিভাগের প্রধান এসইভিপি আফরীন হক (এআইএএ)।

এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জোন অপারেশন সেন্টারের উন্নয়ন ব্যবস্থাপক মো. এমদাদুল হক এবং অপারেশন্স ম্যানেজার অতিন কুমার সাহা। ফিন্যান্সিয়াল এসোসিয়েট এবং ইউনিট ম্যানেজারদের সমন্বয়ে আয়োজিত সভায় কর্মীগণ তাদের ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি তুলে ধরা সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

স্বপ্ন বাচুক ঘরে ঘরে, গণ-গ্রামীণ বীমা কে সংগে করে এই স্লোগানকে সামনে রেখে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক ক্ষুদ্র বীমার কার্যক্রম’কে আরও প্রসারিত করে সামনে এগিয়ে নিতে কর্মীদের নিবিড়ভাবে কাজ করার জন্য আহবান জানান।

 

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত