ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ডিএসসিসির আরোপিত জরিমানার ১৩ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা পরিশোধ করেছে ঢাকা ওয়াসা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জুলাই ২০২৪, ১১:০৯ সকাল

Link Copied!

বিনা অনুমতিতে অবৈধভাবে লালবাগের শহীদ আবদুল আলীম খেলার মাঠসংলগ্ন সড়ক খনন করার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) করা জরিমানার ১৩ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা পরিশোধ করেছে ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসা নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে জরিমানার টাকা সংগ্রহ করে তা দুইটি চেকের মাধ্যমে করপোরেশনকে পাঠানো হয়।

রবিবার (১৪ জুলাই) অঞ্চল-৩ এর আঞ্চলিক কার্যালয়ে অবস্থিত প্রকৌশল বিভাগের দপ্তরে জরিমানার অর্থ পরিশোধ-সংক্রান্ত পত্র ও দুটি চেক পাঠানো হয়। অঞ্চল-৩ এর সহকারী প্রকৌশলী মো. আহসান হাবিব ঢাকা ওয়াসার প্রেরকের কাছ থেকে সংশ্লিষ্ট পত্র ও চেক দুইটি গ্রহণ করেন।

উল্লেখ যে, অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীলের সই জাল করে ও অনুমোদন না নিয়ে গত ৮ জুলাই লালবাগের শহীদ আবদুল আলীম খেলার মাঠসংলগ্ন রাস্তা খনন করায় দক্ষিণ সিটি করপোরেশন খনন কাজে ওয়াসার ঠিকাদারের ব্যবহৃত মালামাল জব্দ করে। সই জাল করার অপরাধে সেদিন রাতেই লালবাগ থানায় ওয়াসা নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান সিস্টেম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকৌশলী সৈয়দ আবু জাফরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

পরে ৮ জুলাই অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল সড়ক খনন নীতিমালা-২০১৯ এর ১.৩.৫ ধারা অনুযায়ী বিনা অনুমতিতে সড়ক খনন করায় ১৩ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা জরিমানা আরোপ করে ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাকে পত্র দেয়। ঢাকা ওয়াসা গত ৯ জুলাই দক্ষিণ সিটির সে পত্র গ্রহণ করে।

ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবরে পাঠানো দক্ষিণ সিটির সেই পত্রে তিন কার্যদিবসের মধ্যে চালান/পে-অর্ডারের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খনন তহবিলে জরিমানার টাকা জমা দিতে অনুরোধ করা হয়। অন্যথায় বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।

তারই পরিপ্রেক্ষিতে ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার (রক্ষণাবেক্ষণ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোস্তাকিম হোসেন তাদের নিযুক্ত ঠিকাদারকে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেয় বলে জানা যায়।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা