ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চলতি বর্ষায় চট্টগ্রামে ৫ লাখ বৃক্ষ রোপণ করবে চসিক

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জুলাই ২০২৪, ১১:১৪ সকাল

Link Copied!

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) চলতি বর্ষা মৌসুমে নগরীতে ৫ লক্ষ বৃক্ষ রোপণ করবে। টাইগারপাস্থ বিন্নাঘাস প্রকল্প এলাকায় গতকাল সোমবার দুপুরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ কথা জানান।

এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, আবুল হাসনাত মো. বেলাল, সচিব মো. আশরাফুল আমিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা বাসসকে জানায়, সিটি কর্পোরেশন এ বর্ষায় নগরীতে ৫ লক্ষ গাছের চারা রোপণ করবে। এর মধ্যে ৪১ টি ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলরদের মাধ্যমে ৫ হাজার করে চারা রোপণ করা হবে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হবে এবং কর্পোরেশনের নিজস্ব জনবল দিয়ে নগরীর বিভিন্নস্থানে বৃক্ষরোপণ করা হবে। সব মিলিয়ে ৫ লাখ চারা লাগানোর টার্গেট পূরণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক