ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বাজারে আসছে পাটের চা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুলাই ২০২৪, ৫:৪৭ বিকাল

Link Copied!

শিগগিরই বাংলাদেশের বাজারে পাটের চা পাওয়া যাবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বুধবার (৩ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পাটমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল, পাটের পাতা দিয়ে ‘চা’ কেন উৎপাদন হবে না। তিনি ‘পাটের চা’ উৎপাদন করতে বলেছেন। আমি আপনাদের শুভ সংবাদ দিতে চাই, আমরা এরইমধ্যে ‘রোজেলা টি’ ও ‘পাট পাতার চা’ নামের দুটি চা বাজারে আনার প্রক্রিয়ায় আছি।

পাটের চা শিগগিরই বাজারজাত করা হবে জানিয়েছে মন্ত্রী আরও বলেন, মানুষের অন্যতম শত্রু পলিথিন বন্ধ করতে বিকল্প ব্যাগ হিসেবে পাটের ‘সোনালি ব্যাগ’ আবিষ্কার করা হয়েছে। এই ব্যাগ দ্রুততম সময়ের মধ্যে বাজারে এনে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

তথ্য বলছে, বাংলাদেশে ২০১৬ সালে পাট পাতা থেকে চা উৎপাদনে সাফল্য লাভের প্রথম দাবি করে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট৷ এরপর ঢাকায় গুয়ার্ছি অ্যাকুয়া অ্যাগ্রো টেক নামক একটি প্রতিষ্ঠান পাটের পাতা দিয়ে তৈরি চা ‘অর্গানিক’ ট্যাগ লাগিয়ে জার্মানিতে রফতানি শুরু করে। তবে এখন বাণিজ্যিকভাবে বাংলাদেশের বাজারে পাটের চা পাতা দেখা যায়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা