ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

দাবদাহে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে সারাবিশ্ব

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জুলাই ২০২৩, ৩:৩৯ সকাল

Link Copied!

সারাবিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে বিরূপ আবহাওয়ার কবলে পড়ছে। দাবদাহের ফলে তাপমাত্রার পারদ ভাঙছে আগের সব রেকর্ড। এমন প্রতিকূল পরিস্থিতিতে খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা। সতর্কবার্তা দিয়েছেন, দাবদাহের কারণে মহাসাগরগুলোও ‘নীরব ক্ষতির’ মুখে পড়ছে। সূত্র : দ্য গার্ডিয়ান

চলমান তাপপ্রবাহে নাকাল ইউরোপের জনজীবন। একই অবস্থা যুক্তরাষ্ট্র, কানাডা ও চীনেও। চলতি মাসের শুরুতে ইতিহাসের সবচেয়ে উষ্ণ দিন রেকর্ড করা হয়েছে। চলতি বছর সবচেয়ে উষ্ণ বছর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসবের জেরে শুধু মানুষই নয়, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পৃথিবীর স্থল ও জলভাগও হুমকির মুখে পড়েছে।

বিষয়টি নিয়ে শঙ্কায় রয়েছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডসের অধ্যাপক জন মারশাম। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন অঞ্চলে খাদ্যশস্যের উৎপাদন ব্যাপক হারে কমে যাওয়ার ঝুঁকি দিন দিন বাড়ছে। খাবারের জোগান ও দামের ওপর এর প্রভাব পড়তে পারে। এই প্রভাব হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি না। তবে সামনের দশকগুলোয় এটা আমার ভয়ের কারণগুলোর একটি হতে পারে।’

এর আগেও দাবদাহের প্রভাব দেখেছে বিশ্ব। ২০১৮ সালে ইউরোপে তাপপ্রবাহের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়। মধ্য ও উত্তর ইউরোপে ফসলের উৎপাদন ৫০ শতাংশ পর্যন্ত কমে যায়। আর ২০২২ সালে যুক্তরাজ্যে রেকর্ড তাপমাত্রার কারণে চরম ক্ষতির মুখে পড়ে ফল ও সবজির উৎপাদন।

বিজ্ঞানীদের আশঙ্কা, ২০৪০ সাল নাগাদ এমন তাপপ্রবাহের সংখ্যা ১২ গুণ বাড়বে। জলবায়ু পরিবর্তনের কারণে সাগরেও তাপমাত্রা বাড়ছে। এতে সাগরে থাকা মানুষের খাদ্যের উৎসগুলোও হুমকির মুখে পড়েছে। বলা চলে কানাডার প্রশান্ত মহাসাগরের উপকূলজুড়ে ২০২১ সালের তাপমাত্রা বৃদ্ধির কথা। এর জেরে সেবার সাগরের প্রায় ১০০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছিল।

এ নিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রিস্টলের অধ্যাপক ড্যানিয়েলা স্মিড বলেন, ‘মানুষ সাধারণত সাগরে তাপপ্রবাহের বিষয়ে অতটা চিন্তা করে না। তবে চোখের আড়ালে মহাসাগরগুলো নীরবে মারা যাচ্ছে, এটাই আমাকে মূলত শঙ্কিত করে।’

Facebook Comments Box

আরও পড়ুন

তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান

মাটি থেকেই তৈরি হচ্ছে খাঁটি লবণ!

আধুনিক সুবিধায় দ্রুত চালু হবে খানজাহান আলী বিমানবন্দর

২০২৭ সালের মধ্যে রাজশাহীতে মিলবে পদ্মার বিশুদ্ধ পানি

২০৫০ সালের মধ্যে ১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্য সরকারের

অল্প জায়গায় শিং মাছ চাষে বছরে ১০-১২ লাখ টাকা আয়

তৃতীয় টার্মিনালে শক্তিশালী হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা

স্মৃতিশক্তি ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ১০ খাবার

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বাড়ছে ঝড়ের শঙ্কা

লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৫