ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পদ্মা সেতুতে ১৭শ’ কোটি টাকার রাজস্ব আদায়

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুন ২০২৪, ১২:৩৮ বিকাল

Link Copied!

২০২২ সালের এইদিনে পদ্মা সেতুর উদ্বোধন হয়। আজ স্বপ্নজয়ের দুই বছর। এতে দেশের যোগাযোগ ব্যবস্থা বিশেষ উচ্চতায় পৌঁছে যায়। এখন সড়কপথের সঙ্গে রেলপথেও নিয়মিত চলছে ট্রেন। তাই দক্ষিণের জনপদে চলছে অর্থনৈতিক বিপ্লব। এরই মধ্যে সেতু থেকে প্রায় ১৭শ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

পদ্মা সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে রাজধানী ঢাকার সঙ্গে একই সুতোয় বেঁধেছে। দক্ষিণা দুয়ার খুলে যাওয়ায় যুগান্তকারী অধ্যায় রচিত হয়েছে। দক্ষিণের জনপদে যার ইতিবাচক প্রভাব পড়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের এদিন পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আর ২০২৩ সালের ১০ অক্টোবর উদ্বোধন করেন পদ্মা সেতুর রেলপথ। এখন দিনরাত সড়কপথে বাসের সঙ্গে সেতুর নিচের রেলপথে ট্রেন চলছে। আর চলতি বছরেই নতুন রুটে যশোর পর্যন্ত ট্রেন চালু হচ্ছে। ট্রান্স এশিয়া নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে চলেছে পদ্মা সেতু। দক্ষিণে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত ছাড়াও শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নসহ সব ক্ষেত্রেই বড় পরিবর্তন এসেছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি।

সেতু ব্যবহারকারীরা বলেন, ‘পদ্মা সেতুর জন্য যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে গেছে। এছাড়া দক্ষিণাঞ্চলের জীবনমান বদলে যেতে শুরু করেছে। আমরা আশা করি, এই জনপদ আরও উন্নত ও সমৃদ্ধ হবে।

সড়ক ও রেলপথ ছাড়াও পদ্মা সেতু প্রকল্পের আওতায় নদী দিয়ে হাই ভোল্টেজ জাতীয় গ্রিড লাইন স্থাপনে রামপাল ও পায়রার বিদ্যুৎ রাজধানীতে যুক্ত হয়েছে। আর নিরবচ্ছিন্ন যোগাযোগ নতুন নতুন সাফল্য বয়ে আনছে।

সেতু সচিব মো. মঞ্জুর হোসন বলেন, পদ্মা সেতু প্রকল্পের কাজ শেষ হলেও মেইনটেন্যান্সের কাজ চলমান থাকবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করতে পেরেছি। আর জনগণ উপকৃত হলেই আমাদের সবচেয়ে বড় পাওয়া হবে বলে মনে করি।

উল্লেখ্য, পদ্মা সেতু দিয়ে দুই বছরে প্রায় ১ কোটি ২৫ লাখ যানবাহন পারাপার হয়, এতে প্রায় ১৭শ’ কোটি রাজস্ব আদায় হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা