ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বাংলাদেশিদের স্বল্প খরচে চিকিৎসা দেবে ভারতের মণিপাল হসপিটাল

প্রতিবেদক
admin
১২ মে ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ণ

Link Copied!

ভারতের দ্বিতীয় বৃহত্তম হসপিটাল চেইন মণিপাল হসপিটালস’র সাথে একীভূত হয়েছে কোলকাতা ও ভূবনেশ্বরে আমরি হাসপাতালের তিনটি ইউনিটসহ মোট ৫টি হাসপাতাল। আগামী ১৫ মে থেকে মণিপাল হসপিটালসের অধীনে হাসপাতালগুলো পরিচালিত হবে। একীভূত হওয়া হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের স্বল্প খরচে চিকিৎসা সেবা দেয়া হবে। সেই সেবার মানের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল (১১ মে) শনিবার নগরীর হোটেল আগ্রাবাদে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের সেবা প্রার্থীদের জন্য মণিপাল হসপিটালসের পক্ষ থেকে একীভূত হওয়ার বিষয়সহ এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে মণিপাল হসপিটালস গ্রুপের চিফ ম্যানেজার (ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার এন্ড সার্ভিসেস) রাম গোপাল বর্ধন বলেন, আগামী ১৪ মে কোলকাতায় একীভূত হওয়া হাসপাতালগুলোতে মণিপাল হসপিটালস কার্যক্রম শুরু করবে। এতে করে বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য যান, তাদের আর দীর্ঘ যাত্রা করে ব্যাঙ্গালোর বা দিল্লী যেতে হবে না। আমরা চিকিৎসা সেবার পাশাপাশি একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামও পরিচালনা করি। বাংলাদেশের চিকিৎসকরাও এর আওতায় অবজারভেটরি ট্রেনিং নিয়েছেন। ৭০ বছরের বেশি সময় ধরে মণিপাল হসপিটালস অত্যন্ত সুনামের সাথে সারা ভারতে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দিচ্ছে।

মণিপাল হসপিটালস’র কোলকাতা ইউনিটের ইন্টারন্যাশনাল মার্কেটিং এক্সিকিউটিভ নির্ঝর ঘোষ বলেন, প্রতি মাসে বাংলাদেশ থেকে প্রায় আড়াই হাজার রোগী আমরি হাসপাতালে সেবা নিতে যায়। তারা যাতে সহজে সেবা পান এবং তুলনামূলক কম খরচে চিকিৎসা করাতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করব।

সংবাদ সম্মেলনে মণিপাল হসপিটালস’র যশবন্তপুর ইউনিটের ডেপুটি ম্যানেজার কৃষ্ণ গোপাল বর্ধন, দিল্লী ইউনিটের ম্যানেজার আশীষ ধাওয়ান, মণিপাল হসপিটালস’ও ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার এন্ড সার্ভিসেস বাংলাদেশ কনসালটেন্ট খালিদ হাসান এবং এশিয়ান টুরিজম ইন্টারন্যাশনালের সিইও মারুফ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ