ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

প্রতিবন্ধীদের মূল ধারায় আনতে প্রচেষ্টা আছে সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ এপ্রিল ২০২৪, ১১:১২ সকাল

Link Copied!

প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবন্ধীদের মূল ধারায় আনতে প্রচেষ্টা আছে সরকারের। সেই প্রচেষ্টার অংশ হিসেবে নীতিমালা তৈরি করা ও আইন তৈরি করা হয়েছে বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

মন্ত্রী গতকাল (২৬ এপ্রিল) শুক্রবার বিকালে শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালায় প্রথম আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব ঢাকা-২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ঢাকা থিয়েটারের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফের সভাপতিতে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ব্রিট্রিশ হাইকমিশন, বাংলাদেশ এর ডেপুটি হাই কমিশনার এন্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর ম্যাট ক্যানেল, গ্রে আই থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর জেনি সেলি।

মন্ত্রী বলেন, যারা প্রতিবন্ধিতায় আক্রান্ত তারা শারীরিক মানসিক নানা ধরনের শিকার হলেও বুদ্ধি ও মননশীলতায় স্বাভাবিক মানুষদের মত যে তাই নয়, বরং সৃজনশীলতায় অনেক ক্ষেত্রে বেশিও।

দীপু মনি বলেন, আমরা সবসময় কথা বলি বৈষম্যহীনতার সেই স্বপ্নের কথা, সেই সমাজ তৈরি করার কথা বলি। আমরা যখন জাতির পিতার কথা বলি তখনো বলি তিনি বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করেছিলেন সে কথা।

আমরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের নীতি অনুসরণ করছি উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আইসিটি, অর্থনীতি থেকে শুরু করে সকল পর্যায়ে আমরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের নীতি অনুসরণ করছি। আমাদের অনেক কিছু আছে আবার অনেক কিছু নেই সেটাও সত্যি। তবে যেটা সবচেয়ে বেশি যেটা দরকার রাজনৈতিক সদিচ্ছা সেটা আছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। সেটা অনেক জায়গায় থাকে না। আমাদের সর্বস্তরে সচেতনতা তৈরি করাটা এখন প্রয়োজন। আমাদের সরকারি ভবন, কর্মস্থল, পাবলিক স্পেস সব পর্যায়ে আমরা যেন অভিগম্যতা নিশ্চিত করতে পারি এটা করা আমাদের জন্য জরুরি।

মন্ত্রী আরও বলেন, আমরা চাই বিভিন্নভাবে প্রতিবন্ধিতার শিকার যে শিশুরা রয়েছে তারা যেন সাধারণভাবে সবার সাথে শিক্ষা গ্রহণ করতে পারে সে ব্যবস্থা তৈরি করা। আর যাদের পক্ষে একেবারেই সম্ভব নয় তাদের জন্য বিশেষ ব্যবস্থা করার চেষ্টা করবো। সবার মতই তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া চর্চা, সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করা। এটা সবার মতো তাদের জন্যও অপরিহার্য।

পরে মন্ত্রী আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব ঢাকা-২৪ এর উদ্বোধন ঘোষণা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ