ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

আনু মুহাম্মদের চিকিৎসায় প্রধানমন্ত্রী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ এপ্রিল ২০২৪, ১০:৪৬ সকাল

Link Copied!

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক এবং তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল (২২ এপ্রিল) সোমবার দুপুরের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মুহাম্মদকে দেখে আসার পর সাংবাদিকদের সাথে আলাপ কালে এ কথা জানান।

সামন্ত লাল সেন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, আনু মুহাম্মদের বিষয়ে খোঁজ নিয়েছেন। আমি বিস্তারিত বর্ণনা দিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে উনার চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।’

তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি, আমাদের মেডিকেল বোর্ড হবে। যা সিদ্ধান্ত হবে আমরা উনাকে (প্রধানমন্ত্রী) জানাব।’ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আনু মোহাম্মদ যেন ওনার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন। সেজন্য যা যা করার, আমরা করব। আমরা কিছু পরীক্ষা করব, দ্রুত এবং পরিকল্পনা করে খুব দ্রুত অপারেশন করার ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, ২১ এপ্রিল রোববার বেলা ১১টার দিকে ট্রেন থেকে নামতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যান আনু মুহাম্মদ। পা পিছলে পড়লে তার দুই পা ট্রেনের চাকার নিচে চলে যায়।

এরপর তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, আনু মুহাম্মদের বাম পায়ের সবকটি আঙুল কেটে ফেলা হয়েছে এবং তার ডান পায়ের বুড়ো আঙুল ক্ষতিগ্রস্থ হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ