ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বঙ্গবন্ধু কন্যা তৃণমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন : হুইপ ইকবালুর রহিম

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ এপ্রিল ২০২৪, ৫:২৪ বিকাল

Link Copied!

অসুস্থ মানুষের আশা ভরসার আশ্রয়স্থল হচ্ছে চিকিৎসক। তাই শুধু চিকিৎসা করলেই চলবে না, চিকিৎসকদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও নৈতিকতা থাকতে হবে বলেছেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। আজ (২০ এপ্রিল) শনিবার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে (এমএআরএমসি-২০২৪) উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবালুর রহিম আরো বলেন, বাংলাদেশকে বঙ্গবন্ধু যে আদর্শ, পরিকল্পনা ও স্বপ্নের ওপর দাঁড় করাতে চেয়েছিলেন- তা স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তির কারণে সমাপ্ত করে যেতে পারেননি। বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের কান্ডারি হিসাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা যে স্বপ্ন দেখে সে স্বপ্ন বাস্তবে রুপ দেন। তার প্রমাণ আজ বাংলাদেশের সকল ক্ষেত্রেই উন্নয়নের চলমান অগ্রযাত্রা।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এফ এম নুরউল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আহসান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. নুরুজ্জামান ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আলহাজ্ব ডা. সৈয়দ নাদির হোসেন প্রমুখ।

এছাড়াও আলোকচিত্র প্রদর্শনী, উন্মুক্ত আড্ডা, স্মৃতিচারণ ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ চত্বরে দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়।
এর আগে আজ বেলা ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এম আব্দুর রহিম এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন হুইপ ইকবালুর রহিম এমপি। আলোচনা সভা শেষে বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত, ঐক্যতান ও বিশেষ ব্যান্ডদলের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ