ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

চিনি ও কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে ১১৮ প্রতিষ্ঠানকে জরিমানা : ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর

প্রতিবেদক
admin
৪ জুলাই ২০২৩, ১২:৫৬ অপরাহ্ণ

Link Copied!

ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে কাঁচা মরিচের মূল্য এবং চিনির মূল্য ও মজুদসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে বাজার অভিযান অব্যহত। সারাদেশে ৪৪টি বাজার অভিযানে ১১৮টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ ০৪ জুলাই মঙ্গলবার  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে একযোগে কাঁচা মরিচের মূল্য এবং চিনির মূল্য ও মজুদসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে বাজার অভিযান পরিচালিত হয়। ঢাকা মহানগর এলাকায় ৩টি টিম অভিযান পরিচালনা করে।

এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ ৪১টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। ঢাকা মহানগরীর কারওয়ান বাজার,গুলশান কাঁচাবাজার,বনানী বাজার,উত্তরা,বাড্ডা ও মহাখালী কাঁচা বাজার,পলাশি,হাতিরপুল কাঁচা বাজার ও নিউ মার্কেট এলাকায় মরিচের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়। এসময় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান যে, মরিচের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। কোন ঘাটতি নেই এবং মরিচের মূল্য ধীরে ধীরে আরো কমে আসবে।

সার্বিক ভাবে সকল অভিযান পর্যালোচনা করে দেখা যায় কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। আজ সারাদেশে ৪৪টি বাজার অভিযানে ১১৮টি প্রতিষ্ঠানকে ৬,২১,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers