ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে জেনিথ লাইফের চেয়ারম্যান-সিইও’র সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ মার্চ ২০২৪, ১১:৪২ বিকাল

Link Copied!

দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এমপি এবং কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।

আজ বুধবার (২০ মার্চ) অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সচিবালয়ের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি মো. আবদুর রহমান খান এবং জেনিথ ইসলামী লাইফের কোম্পানি সেক্রেটারি আবদুর রহমান।

শুভেচ্ছা বিনিময়কালে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান জেনিথ ইসলামী লাইফের কর্মকাণ্ড ও গ্রাহকসেবার বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বীমা সেবার আওতায় আনায় জেনিথ ইসলামী লাইফের ভূয়সী প্রশংসা করেন এবং নিয়মিত বীমা দাবি পরিশোধে সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে জেনিথ ইসলামী লাইফের উত্তরোত্তর সফলতা কামনা করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু