ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. নিরাপদ খাদ্য
  4. নিরাপদ সড়ক
  5. প্রবাসীর কথা
  6. জীবন বীমা ও ব্যাংক
  7. লাইফস্টাইল
  8. মতামত

বিশ্বকাপের সূচি ঘোষণার তারিখ জানাল বিসিসিআই

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ মে ২০২৩, ৭:২২ অপরাহ্ণ

Link Copied!

আগামী ৭ জুন মাঠে গড়াবে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের ওভালে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনাল ম্যাচ চলাকালীন সময়ে আগামী ওয়ানডে বিশ্বকাপের সূচি ও ভেন্যু ঘোষণা করা হবে। এমনটায় জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের সূচি এখনো ঘোষণা না হওয়াটা কিছুটা অস্বাভাবিকই বটে। তবে পাকিস্তানের বিষয়টি সমাধান করাই বিলম্বের মূল কারণ। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে খেলার পরিকল্পনা নিয়ে কাজ করছে বিসিসিআই। এশিয়া কাপ খেলতে ভারত রাজি না হলে ক্রিকেটের অন্যতম শক্তিশালী দেশের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান। আহমেদাবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালের আগে এক বিবৃতিতে বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীনই সংবাদ সম্মেলন করে আইসিসি ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ও সূচি ঘোষণা করা হবে।’ জয় শাহ জানান, টুর্নামেন্টের ভেন্যু হিসেবে ভারতের প্রধান প্রধান শহর দিল্লি, ব্যাঙ্গালুরু, চেন্নাই এবং কলকাতাকে বিবেচনা করা হচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার আইপিএল ফাইনালের পর এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতিও জয় শাহ। আইপিএল ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতিদের। ফাইনালের পর এশিয়া কাপ নিয়ে আলোচনা বসবেন তারা। জয় শাহ বলেন, ‘এসিসি সদস্য (টেস্ট খেলা দেশগুলো) এবং সহযোগী দেশগুলোর সঙ্গে আলোচনার পর এ বছরের এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।’ ২০১২ সাল থেকে দ্বিপক্ষীয় কোন সিরিজে মুখোমুখি হয়নি বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান। নিরপেক্ষ ভেন্যুতে বহুজাতিক টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয়েছে তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা দ্বিতীয় দফায় আবারও কমল স্বর্ণের দাম

vivo Empowers Students Through Nationwide University Photography Contest

বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো

realme Tops Smartphone Sales on Daraz and Pickaboo

স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

ফেঞ্চুগঞ্জে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু

মায়ের কাজের চাপে পুষ্টিহীনতায় শিশু: গবেষণা

করোনা নিয়ে গোপন তথ্য প্রকাশ করলেন মার্কিন গোয়েন্দাপ্রধান

নারীর ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজনে ইউএন উইমেনের আরও সহযোগিতা চাইল বাংলাদেশ

দুপুরের মধ্যে ৯ জেলার ওপর ঝড়ো হাওয়ার সতর্কতা

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

তরুণীদের জন্য টাইপ-২ ডায়াবেটিস এখন মরণফাঁদ