ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

পরিবেশের মান উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করতে হবে : পরিবেশ সচিব

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জুন ২০২৩, ২:৩৫ বিকাল

Link Copied!

দেশের জনগণের কল্যাণে বা তাদের পক্ষে কাজ করতে পারা সৌভাগ্যের বিষয়। এ সৌভাগ্য সকলের জীবনে আসে না। তাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও অধীন দপ্তর ও সংস্থায় নিয়োজিত সকলকে দেশবাসীর জন্য একটি নির্মল বাসযোগ্য পরিবেশ উপহার দিতে নিবেদিত হয়ে কাজ করার আহবান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ। তিনি বলেন, স্ব স্ব দপ্তরের কাজে স্বচ্ছতা, দায়বদ্ধতা  এবং রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে অধীন দপ্তর ও সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলে পরিবেশ সচিব।ি

সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ অধীন দপ্তর ও সংস্থা প্রধানগণের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন সহ উর্ধতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী, রাবার বোর্ড এর চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন আহমেদ, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মো: জয়নাল আবেদীন এবং বন গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক ডক্টর রফিকুল হায়দার নিজ নিজ দপ্তর/ সংস্থার পক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে জরুরি সতর্কতা

বর্ষায় যেসব সবজি কেনার আগে দুবার ভাববেন

ছাগলের গুঁতাগুঁতিতে কি মস্তিষ্কের ক্ষতি হয়? চমকপ্রদ তথ্য দিলেন বিজ্ঞানীরা

আধুনিক চিকিৎসা ও পুষ্টিবিজ্ঞানে ‘খাদ্যই ওষুধ’ ধারণার নতুন দিগন্ত

ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল, ঘরছাড়া ২ লাখ ২০ হাজার মানুষ

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে দেশজুড়ে

বিল পরিশোধের পরই দেবে গেল ২৫ লাখ টাকার সেতুর সংযোগ সড়ক

মানুষের মতো রোবট করল সফল অস্ত্রোপচার

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

জলবায়ু ঝুঁকিতে বাস্তুচ্যুতদের জন্য নতুন প্রকল্প, বাংলাদেশ-আইওএম চুক্তি

ঝালকাঠিতে যৌথ অভিযানে আড়াই লাখ টাকার অবৈধ জাল জব্দ

ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর