ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট প্লাজা সিলগালা, ৪ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ মার্চ ২০২৪, ১১:১৭ বিকাল

Link Copied!

পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট প্লাজা সিলগালা এবং কেয়ারি ক্রিসেন্ট ও রূপায়ণ জেড আর প্লাজার ৪ প্রতিষ্ঠানকে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৪ মার্চ) ধানমন্ডি এলাকায় দুপুর হতে শুরু হয়ে সন্ধ্যা অবধি পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

অভিযানকালে সাত মসজিদ রোডে অবস্থিত কেয়ারি ক্রিসেন্ট প্লাজার অধিকাংশ রেস্টুরেন্ট বন্ধ পাওয়া যায়। কিন্তু সেখানে থাকা ভিসা ওয়ার্ল্ড ওয়াইড নামক প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপন ব্যবস্থার ব্যাপক দুর্বলতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সামগ্রিকভাবে কেয়ারি ক্রিসেন্ট প্লাজার অগ্নিনির্বাপন ব্যবস্থার অপর্যাপ্ততা থাকায় পুরো ভবনটি সিলগালা করে দেওয়া হয়।

পরবর্তীতে পার্শ্ববর্তী রূপায়ন জেড আর প্লাজার অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অগ্নিনির্বাপন ব্যবস্থার ঘাটতি পাওয়ায় দ্য বুফে এম্পায়ার, বাফেট লাউঞ্জ ও বাফেট প্যারাডাইজ নামক প্রতিষ্ঠানগুলোর প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

আজকের অভিযানে সবমিলিয়ে ৪ প্রতিষ্ঠানকে ৬ লক্ষ টাকা জরিমানা করা হলো। অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন, ২০০৩ এর ১৮ ধারা অনুযায়ী এসব অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। অভিযানকালে অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইনস্পেক্টর গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা