ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. জীবন বীমা ও ব্যাংক

কার্বন মনোক্সাইড পয়জনেই অধিকাংশ মানুষ মারা গেছেন : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১ মার্চ ২০২৪, ১১:৪১ সকাল

Link Copied!

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন বলেছেন, বেইলি রোডে আগুনের ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশরাই কার্বন মনোক্সাইড পয়জনে মারা গেছেন। আগুন লাগলে বদ্ধ ঘরে যখন কেউ বের হতে না পারে তখন সেখানে সৃষ্ট ধোঁয়া তাদের শ্বাসনালীতে চলে যায়। এখানেও প্রত্যেকেরই তাই হয়েছে। আজ শুক্রবার (১ মার্চ) সকাল পৌনে এগারোটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই পয়জন যাদের বেশি হয়েছে তারা কেউ বাঁচতে পারে নাই। অত্যন্ত দুঃখজনকভাবে তারা মারা গেছেন। এখনো যারা চিকিৎসাধীন আছেন তারা কেউ শঙ্কামুক্ত না। আমরা শুরু থেকেই তাদের ট্রিটমেন্ট করছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনাদের মাধ্যমে আমাদের একটি অনুরোধ করব হাসপাতালে কেন যেন কেউ ভিড় না করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল পৌণে সাতটার সময় আমার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, যা যা করা প্রয়োজন সেগুলো করতে। রোগীদের সর্বাত্মক দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন। এদের চিকিৎসার জন্য যা প্রয়োজন সবকিছু সরকারের পক্ষ থেকে করা হবে।

যাদের লাশ শনাক্ত করা যায়নি তাদের কি করা হবে জানতে চাইলে তিনি বলেন, এখনো আটটি লাশ হস্তান্তরের জন্য বাকি রয়েছে। এরমধ্যেযেগুলো এখনো শনাক্ত করা যায়নি সেগুলো আমাদের প্রচলিত পদ্ধতি অনুযায়ী ব্যবস্থা করা হবে। ডিএনএ টেস্ট করা হবে। যারা ভর্তি আছেন তাদের অধিকাংশেরই শ্বাসনালী পুড়ে গিয়েছে। কেউ শঙ্কামুক্ত নয়।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট