ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ ফেব্রুয়ারী ২০২৪, ৪:১৩ বিকাল

Link Copied!

আজ ১১ ফেব্রুয়ারি, বেলা ৩ টায়, মহাখালীস্ত পুরাতন স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এবারের ২০২৩-২৪ শিক্ষা বর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব আজিজুর রহমান, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

এবারের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী শুরুতেই সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এবারের ফলাফল অত্যন্ত সুচারুভাবে তৈরি করা হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী ব্রিফিং এ বলেন। ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এবারের পরীক্ষায় ছেলেদের থেকে মেয়েদের পাশের হার বেশি। আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। সেভাবেই তিনি কাজ করছেন। এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলেও নারীর অগ্রযাত্রা লক্ষ্য করা গেল। একটা দেশের সরকার প্রধান যদি ভিশনারি হন তাহলে সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন বা মানবিক উন্নয়ন সবই সম্ভব। আর আমাদের প্রধানমন্ত্রী তেমনি একজন সত্যিকারের মিশনারি লিডার।”

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণায় স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছিল ১,০৪,৩৭৪ জনের। সেখান থেকে পরীক্ষায় অংশ নেন ১,০২,৩৬৯ জন প্রার্থী। অনুপস্থিতির হার ছিল ১.৯২%। পরীক্ষায় পাশ নম্বর ধরা হয়েছে ৪০% নম্বর। সে অনুযায়ী এবছর মোট ৪৯,৯২৩ জন পাশ করেছে। এদের মধ্যে পুরুষ ২০,৪৫৭ জন, নারী ২৯,৪৬৬ জন।

এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে তানজিম মুনতাকা সর্বা।

নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা সরকারি মেডিকেল কলেজে ১৮/০২/২০২৪ খ্রি থেকে ২৪/০২/২০২৪ খ্রি. পর্যন্ত। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহনের বিজ্ঞপ্তি আগামী ১৪/০২/২০২৪ খ্রি. তারিখে প্রকাশিত হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা