ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৩.১ ডিগ্রি, তিন দিনে কমেছে ৩.৬ ডিগ্রি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ১১:২১ সকাল

Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রমেই কমছে তাপমাত্রা। রোববার সকালে সেখানে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত তিন দিনে শ্রীমঙ্গলে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এতে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমতে থাকায় শীতের প্রভাব পড়তে শুরু করেছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ওপর। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া চা-শ্রমিক, দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষ সকাল ও রাতে ঠান্ডার মুখোমুখি হচ্ছেন।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকেই জেলায় শীতের অনুভূতি বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার তীব্রতাও বাড়ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, রোববার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

রাজস্ব আয় না বাড়লে বিনিয়োগ-বাণিজ্যে ভারসাম্য সম্ভব নয়: অর্থমন্ত্রী

গরুবাহী ট্রলি খাদে পড়ে চালক নিহত

ওয়াশিংটনে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত ডানা

জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

এআইয়ের নতুন সক্ষমতায় ঝুঁকিতে বিশ্বের ব্যাংক ও সরকারের গোপন তথ্য!

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

শ্রীমঙ্গলে এক দিনে তাপমাত্রা কমল ২.২ ডিগ্রি, বাড়ছে শীত

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

অস্বাভাবিক জোয়ার ও শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উপকূল

হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড়, আরও কমল তাপমাত্রা

ফ্যাশন ব্র্যান্ড চাইলে দেশের ৮৫.৯ লাখ টন কার্বন নির্গমন রোধ করা সম্ভব

তাপদাহের ঝুঁকি থেকে মা ও শিশুকে রক্ষায় ডব্লিউএইচওর নতুন ফ্রেমওয়ার্ক