ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

শিশুখাদ্য তৈরিতে ভয়ংকর অনিয়ম, কারখানাকে জরিমানা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৬, ১২:০৬ বিকাল

Link Copied!

শিশুখাদ্য উৎপাদনে ভয়াবহ অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পণ্যের উপাদান তালিকায় চিনি ও বিটা-ক্যারোটিনের উল্লেখ থাকলেও বাস্তবে ব্যবহার করা হচ্ছিল কৃত্রিম মিষ্টিকারক অ্যাসপারটেম ও বস্ত্রের রং। এ ছাড়া অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন শিশুখাদ্য উৎপাদনের দায়ে ঢাকার কেরানীগঞ্জের কাদের এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) কেরানীগঞ্জের রুহিতপুর বিসিক শিল্প এলাকায় প্রতিষ্ঠানটিতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন শিশুখাদ্যের উপাদান তালিকায় চিনি উল্লেখ থাকলেও বাস্তবে ব্যবহার করা হচ্ছিল অ্যাসপারটেম। অথচ কারখানায় চিনির মজুত কিংবা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে পণ্যের উপাদান তালিকায় বিটা-ক্যারোটিনের কথা উল্লেখ থাকলেও উৎপাদনে ব্যবহার করা হচ্ছিল বস্ত্রের রং বা টেক্সটাইল ডাই।

এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচি ও চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করছিল প্রতিষ্ঠানটি। পণ্যের লেবেলে উৎপাদনের তারিখ ও মেয়াদও যথাযথভাবে উল্লেখ করা হয়নি।

অভিযানে প্রতিষ্ঠানটি উৎপাদিত পণ্যের ব্যাচ রেকর্ড, উপকরণের উৎস শনাক্তকরণের নথি, রাসায়নিক উপাদানের নিরাপত্তা তথ্যপত্র (এমএসডিএস ও সিওএ) এবং বিশ্লেষণ সনদ দেখাতে ব্যর্থ হয়।

এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি অননুমোদিত রং, ফ্লেভার ও অন্যান্য রাসায়নিক পদার্থ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযানে ঢাকার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ইসলামসহ ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিল।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও পড়ুন

পরপর দুইবার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

পাংচার চাকা সারাতে গিয়ে প্রাণ গেল চালকের

পিরোজপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১, আহত ৪

ভয়াবহ বন্যার ঝুঁকিতে নিউজিল্যান্ডের পর্যটন গ্রাম, প্রাণহানির আশঙ্কা

সমুদ্রের নিচে তেল উত্তোলন, ভয়াবহ দূষণের ঝুঁকিতে হাজারো সামুদ্রিক প্রাণী!

ফ্লুতে সবচেয়ে বেশি ঝুঁকিতে বয়স্করা, যুক্তরাষ্ট্রে ৭ জনের মৃত্যু!

ধূমপান না করেও বছরে মারা যাচ্ছেন প্রায় ১৯ হাজার মানুষ!

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে দেশে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Rise Orange style meets ZEISS clarity on the vivo V80

জীবনের প্রতিটি অর্জন ধরে রাখতে ভিভো ভি৮০

পার্কে সিগারেট বা ভেপ টানলেই গুনতে হবে ২৬৩ ডলার!

ধূমপানে নারীদের বন্ধ্যত্বের ঝুঁকি বাড়ে ৪০ শতাংশ: ডব্লিউএইচও