ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

হঠাৎ কেন ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করছে মালয়েশিয়া?

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৬, ১১:০৬ সকাল

Link Copied!

ভারতীয় নাগরিকদের জন্য ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে দেশটিতে প্রবেশ করতে হলে ভারতীয় পাসপোর্টধারীদের আগাম ভিসা নিতে হবে। এর ফলে পর্যটন, ব্যবসা ও সামাজিক প্রয়োজনে ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের সুযোগ হারাবেন ভারতীয় নাগরিকেরা।

শুক্রবার (২০ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। তিনি বলেন, ভারতীয় নাগরিকদের জন্য ৩০ দিনের ভিসা অব্যাহতি সুবিধা বাতিলের মূল উদ্দেশ্য হলো, দেশটিতে প্রবেশের আগে বিদেশি পর্যটকদের আরও কঠোরভাবে যাচাই-বাছাই করা।

এর আগে গত ১৭ নভেম্বর মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে ভারতীয় নাগরিকদের জন্য বিদ্যমান ভিসামুক্ত প্রবেশ সুবিধা আর কার্যকর থাকবে না। ফলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে মালয়েশিয়ায় প্রবেশের আগে বৈধ ভিসা সংগ্রহ করতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে মালয়েশিয়ার সরকারি অনলাইন পোর্টাল MyVISA-এর মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিকেরা। এ জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে। তবে ভিসার আবেদন প্রত্যাখ্যান হলে কিংবা ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করলেও জমা দেওয়া ফি ফেরত পাওয়া যাবে না।

২০২৩ সালের ডিসেম্বরে পর্যটন খাতকে চাঙা করতে ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করেছিল মালয়েশিয়া। এর আওতায় পর্যটন, ব্যবসা ও সামাজিক প্রয়োজনে দেশটিতে যাতায়াত করতে পারতেন ভারতীয়রা। তবে সাম্প্রতিক সময়ে এই সুবিধার অপব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়।

গত সেপ্টেম্বরে কুয়ালালামপুরে অবস্থিত ভারতীয় হাইকমিশন এক সতর্কবার্তায় জানায়, উল্লেখযোগ্যসংখ্যক ভারতীয় নাগরিক ৩০ দিনের ভিসামুক্ত সুবিধা ব্যবহার করে মালয়েশিয়ায় চাকরি খুঁজতে যাচ্ছেন।

হাইকমিশন সতর্ক করে জানায়, পর্যটন ও সামাজিক ভ্রমণের উদ্দেশ্যে দেওয়া এই সুবিধা ব্যবহার করে কাজের সন্ধান করা অভিবাসন আইনের লঙ্ঘন। অসাধু এজেন্টদের চাকরির প্রলোভনে পড়ে অনেক ভারতীয় মালয়েশিয়ায় গিয়ে অবৈধভাবে অবস্থান, প্রতারণা, শোষণ, আটক ও আইনি জটিলতার মুখে পড়তে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নাগরিকদের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য মালয়েশিয়া। ২০২৫ সালে ভারত থেকে প্রায় ১৫ লাখ ৬০ হাজার পর্যটক দেশটি ভ্রমণ করেন। ভারতীয়দের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু থাকায় পর্যটকের সংখ্যা বাড়াতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

তথ্যসূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে, এনডিটিভি।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা একাডেমিতে ‘হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয়’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধন

DNCC Observes World Day of Remembrance for Road Traffic Victims

পথচারীদের নিরাপত্তায় ফুটপাত দখলমুক্ত করতে কাজ করছে ডিএনসিসি

শেষ ভরসার অ্যান্টিবায়োটিকও হারাচ্ছে কার্যকারিতা, বাড়ছে মৃত্যুঝুঁকি

শুধু ঝড়-বৃষ্টি নয়, সুপার এল নিনো ঘটাতে পারে আরও যেসব অদ্ভুত ঘটনা

৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

নলছিটিতে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল হেলপারের, আহত বহু

জলবায়ু পরিবর্তনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে মেক্সিকোর গ্রাম

‘তেল মাফিয়ার কাছে জিম্মি বিশ্ব’, কপ৩১-এ পানামার মন্ত্রীর ক্ষোভ

৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?