ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ বিকাল

Link Copied!

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (১৮ নভেম্বর) সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি আরও কঠোর করতে বলা হয়েছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা নিশ্চিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এ এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি যানবাহনে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করতে বলা হয়েছে।

এ ছাড়া বিমানবন্দর থানাকেও বিমানবন্দরের আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট ওঠানামা করে না, সেসব বিমানবন্দরেও রাতের বেলায় নিরাপত্তা টহল, নজরদারি ও পর্যবেক্ষণ চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরার নজরদারির আওতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বেবিচক। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি। পরিকল্পনা অনুযায়ী, পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার চিন্তাভাবনা চলছে।

একই সঙ্গে ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন নিজস্ব উদ্যোগেও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে। এর মাধ্যমে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নজরদারি আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

অবশেষে ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে আন্তনগর ট্রেন, আজ উদ্বোধন

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

ঢাকায় মেঘলা আকাশ, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মিয়ানমারের খনি বর্জ্যে থাইল্যান্ডের নদী দূষণ, চুক্তি হলেও কমেনি সংকট

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ দূতের আহ্বান

তীব্র খরাতেও টিকে থাকবে চা গাছ, নতুন জাতের খোঁজ

তামাক নিয়ন্ত্রণে কৌশলগত যোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Vital Strategies Wraps up Strategic Communication Workshop on Tobacco Control

জলবায়ু পরিবর্তনে বাড়ছে ভূমিধস, মৃত্যুর মুখ থেকে ফিরলেন নারী

স্বাস্থ্য বিভাগের সরকারি বাসা ভাড়ায় নিষেধাজ্ঞা

প্রোস্টেট ক্যানসার শনাক্তে নতুন নির্দেশনা

পরিবেশ দূষণ রোধে চাঁদপুরে বর্জ্য থেকে ডিজেল তৈরির উদ্যোগ