ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ঘূর্ণিঝড় ‘আকভান’ নিয়ে নতুন সতর্কবার্তা, বিপদে পড়তে পারেন যারা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬, ১১:০৭ সকাল

Link Copied!

বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ১৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। গত মধ্যরাতে (১৮ নভেম্বর) ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এই গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল ও বিক্ষুব্ধ রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকায় মেঘলা আকাশ, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মিয়ানমারের খনি বর্জ্যে থাইল্যান্ডের নদী দূষণ, চুক্তি হলেও কমেনি সংকট

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ দূতের আহ্বান

তীব্র খরাতেও টিকে থাকবে চা গাছ, নতুন জাতের খোঁজ

তামাক নিয়ন্ত্রণে কৌশলগত যোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Vital Strategies Wraps up Strategic Communication Workshop on Tobacco Control

জলবায়ু পরিবর্তনে বাড়ছে ভূমিধস, মৃত্যুর মুখ থেকে ফিরলেন নারী

স্বাস্থ্য বিভাগের সরকারি বাসা ভাড়ায় নিষেধাজ্ঞা

প্রোস্টেট ক্যানসার শনাক্তে নতুন নির্দেশনা

পরিবেশ দূষণ রোধে চাঁদপুরে বর্জ্য থেকে ডিজেল তৈরির উদ্যোগ

টিকাদানের হার কমায় যুক্তরাষ্ট্রে আবারও ভয়ংকর রূপে ফিরছে হাম

RYZE to advance AI innovation through DIGITX partnership