ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

হিমালয়ের হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড়, আরও কমতে পারে তাপমাত্রা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬, ১১:০৩ সকাল

Link Copied!

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। বিশেষ করে হিমালয়ঘেঁষা তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ দ্রুত নিচে নামছে। একদিনের ব্যবধানে জেলার এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল বাতাস ও কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি। তবে সকালে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এর আগের দিন বুধবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

হিমালয় পর্বতমালার কাছাকাছি অবস্থানের কারণে উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে পঞ্চগড়ে শীতের অনুভূতি তুলনামূলক বেশি। রাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশায় ঢেকে থাকছে সড়ক-মহাসড়ক। কুয়াশার কারণে বিভিন্ন সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।

শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা। বিশেষ করে ভোরে কাজের সন্ধানে বের হওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। শীতের কারণে অনেকে সময়মতো কাজে যেতে পারছেন না। গ্রামীণ জনপদে শীত নিবারণে কেউ গরম কাপড় জড়িয়ে, আবার কেউ খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন।

এদিকে, তাপমাত্রা কমে যাওয়ায় শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগের ঝুঁকি বাড়ছে। সর্দি, কাশি ও জ্বরসহ বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে। স্থানীয় হাসপাতালগুলোতেও রোগীর চাপ বাড়ছে বলে জানা গেছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ায় তাপমাত্রা আবারও ১২ ডিগ্রির ঘরে নেমেছে। বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। সামনের দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

মিয়ানমারের খনি বর্জ্যে থাইল্যান্ডের নদী দূষণ, চুক্তি হলেও কমেনি সংকট

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ দূতের আহ্বান

তীব্র খরাতেও টিকে থাকবে চা গাছ, নতুন জাতের খোঁজ

তামাক নিয়ন্ত্রণে কৌশলগত যোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Vital Strategies Wraps up Strategic Communication Workshop on Tobacco Control

জলবায়ু পরিবর্তনে বাড়ছে ভূমিধস, মৃত্যুর মুখ থেকে ফিরলেন নারী

স্বাস্থ্য বিভাগের সরকারি বাসা ভাড়ায় নিষেধাজ্ঞা

প্রোস্টেট ক্যানসার শনাক্তে নতুন নির্দেশনা

পরিবেশ দূষণ রোধে চাঁদপুরে বর্জ্য থেকে ডিজেল তৈরির উদ্যোগ

টিকাদানের হার কমায় যুক্তরাষ্ট্রে আবারও ভয়ংকর রূপে ফিরছে হাম

RYZE to advance AI innovation through DIGITX partnership

এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স