ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬, ২:৩৫ বিকাল

Link Copied!

ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি৮০-এর প্রি-অর্ডারে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ফোনটি প্রি-অর্ডার করলে পাওয়া যাবে সর্বোচ্চ ১২ মাসের জন্য ০% ইএমআই সুবিধা, ফ্রি স্মার্টওয়াচ, এক বছরের ডিসপ্লে ইনস্যুরেন্স মাত্র ১,৯৯৯ টাকায় এবং গুগল ওয়ানে অতিরিক্ত ১০০ জিবি ক্লাউড স্টোরেজ।

স্বপ্নপূরণে এগিয়ে যাওয়া এই প্রজন্মের গ্রাহকদের জন্য ভি৮০ তৈরি করা হয়েছে চমৎকার ডিজাইন ও উন্নত প্রযুক্তিকে একত্রিত করে। ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস ফিনিশ ও অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেমের ফোনটি মাত্র ৭.৬৯ মিলিমিটার পুরু। ৬.৫৯ ইঞ্চির ডিসপ্লে ও স্লিম ডিজাইন ফোনটিকে দিয়েছে আরামদায়ক গ্রিপ। ভি৮০ এর রাইজ অরেঞ্জ রংটি তুলে ধরে এগিয়ে চলা ও সাফল্যের প্রতীক। পাশাপাশি রয়েছে প্রাইম গ্রে ও ভিশন গ্রিন, আরও দুটি রঙের বিকল্প।

ভিভোর ভি সিরিজের উন্নত ক্যামেরা অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে ভিভো ভি৮০। ফোনটির সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস গ্রুপ সেলফি ক্যামেরা এবং পেছনে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা, যাতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও সর্বোচ্চ ১০০ গুণ জুমের সুবিধা। জাইস ৮৫ মিলিমিটার পোর্ট্রেট ও ১০০ মিলিমিটার ক্লোজ-আপ পোর্ট্রেট মোড, এআই ক্রিয়েটিভ ক্যামেরা, এআই রিটাচ এবং স্মার্ট লাইটিং ছবি তোলার অভিজ্ঞতাকে করবে আরও উন্নত। পাশাপাশি ফোনটিতে রয়েছে ৬০ এফপিএসে ৪কে ভিডিও ধারণের সুবিধা।

শক্তিশালী পারফরম্যান্সের জন্য এতে আছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর, ৭২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। যা, মাত্র ৩০ মিনিটে ব্যাটারি ৫০% পর্যন্ত চার্জ করতে পারে। এর ১.৫কে ১৪৪ হার্জ আই প্রোটেকশন ডিসপ্লে নিশ্চিত করবে চোখের সুরক্ষা। থ্রিডি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ২.০ ভেজা হাতেও নিশ্চিত করে দ্রুত আনলক সুবিধা। এছাড়াও, ফোনটিতে আছে আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং এসজিএস ওভারঅল ইউনিট ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন।

অরিজিনওএস ৭ চালিত ফোনটিতে রয়েছে ক্যাপচার টু নোট, যা ছবি থেকে নোট তৈরি ও এডিট করতে সাহায্য করবে। এআই রেকর্ডার দিয়ে সহজেই ট্রান্সক্রিপ্ট করে সারাংশ করে দিবে। এর ৮ জিবি র‍্যামের সঙ্গে অতিরিক্ত ১৬ জিবি এক্সটেন্ডেড র‍্যাম থাকায় পাওয়া যাবে স্মুথ মাল্টিটাস্কিং সুবিধা। এছাড়াও, ভিভো দিচ্ছে ৬ বছরের স্মুথ অভিজ্ঞতা ও সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি।

আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী ক্যামেরা ও নতুন সব ফিচারের ভিভো ভি৮০ ব্যবহারকারীদের দৈনন্দিন সব প্রয়োজন মেটাতে পুরোপুরি তৈরি।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশের ‘কালো ফিঙে’

‘যা কিছু ভালোবাসি সবই আজ ঝুঁকিতে’: জলবায়ু সম্মেলনে গ্রেটা থুনবার্গ

উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়ন পূরণের তাগিদ ভারতের

যুদ্ধের ময়দানে অস্ত্র এখন ধর্ষণ, চারগুণ বাড়ল যৌন সহিংসতা : জাতিসংঘ

জলবায়ু অভিযোজনে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

৫০১ বিলিয়ন ডলার ছাড়াল দেশের অর্থনীতির আকার

CMP to Enforce Speed-limit Guidelines in Chattogram City

চট্টগ্রাম নগরীতে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়ন করতে যাচ্ছে সিএমপি

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জীবাশ্ম জ্বালানি ছাড়ার রোডম্যাপ বাস্তবায়নের আহ্বান গুতেরেসের

জলবায়ু নেতৃত্বে চীনের দিকে তাকিয়ে বিশ্ব

চীনে আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি!