
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর গুলশানে কোম্পানির কেন্দ্রীয় কার্যালয়ে কেক কাটা ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য আদিবা রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, পরামর্শক শফিউল আলম খান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় আদিবা রহমান কোম্পানির চার দশকের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার অবদানের কথা স্মরণ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অন্যান্য কার্যালয়েও কেক কাটার আয়োজন করা হয়।