ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়ন পূরণের তাগিদ ভারতের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, ১১:১০ সকাল

Link Copied!

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন সিওপি৩১-এ প্যারিস চুক্তির আওতায় উন্নত দেশগুলোকে তাদের জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি ও বাধ্যবাধকতা দ্রুত পূরণের আহ্বান জানিয়েছে ভারত। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাবে উন্নয়নশীল দেশগুলোর সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়িত্ব পালনের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

সম্মেলনে ভারতের পক্ষে উদ্বোধনী বক্তব্য দেন দেশটির পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব নরেন্দ্র ভূষণ। তিনি বলেন, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কনভেনশন এবং ২০১৫ সালের প্যারিস চুক্তি বিশ্ববাসীর জন্য সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি দেশের কণ্ঠস্বর সমানভাবে মূল্যায়ন করা উচিত। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে উত্তরণে ঐকমত্য এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই।

বক্তব্যে ভারত ন্যায্যতা (ইক্যুইটি) এবং ‘অভিন্ন কিন্তু ভিন্ন ভিন্ন দায়িত্ব ও স্ব স্ব সক্ষমতা’ নীতির ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে। গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য ন্যায্য রূপান্তর এবং অভিযোজন চাহিদা মেটানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা সরাসরি তাদের সামগ্রিক উন্নয়নের সঙ্গে জড়িত। বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, জলবায়ু পদক্ষেপে কোনো দেশ যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জলবায়ু অর্থায়নের বিষয়ে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ু কার্যক্রম এবং অভিযোজন প্রক্রিয়া বেগবান করতে উন্নত দেশগুলোর সরকারি অর্থায়নই প্রধান চালিকাশক্তি। প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা উন্নত দেশগুলোর নৈতিক ও চুক্তিনৈতিক বাধ্যবাধকতা।

সম্মেলনের ‘বাস্তবায়নমূলক সিওপি’ ধারণাকে স্বাগত জানিয়ে ভারত আশা করেছে যে, অতীতের মতো কেবল মুখের বুলিতে সীমাবদ্ধ না থেকে এবার বৈশ্বিক উষ্ণায়ন রোধে বাস্তবভিত্তিক ও সুদূরপ্রসারি সিদ্ধান্ত আসবে। জলবায়ু বহুপাক্ষিকতার প্রতি অটল আস্থা রেখে ভারত একটি ভারসাম্যপূর্ণ, ন্যায়সংগত এবং উচ্চাভিলাষী ফলাফল অর্জনের ওপর গুরুত্বারোপ করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি

উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়ন পূরণের তাগিদ ভারতের

কক্সবাজারে অবকাঠামো তৈরিতে রোহিঙ্গা নারীদের দৃষ্টান্ত স্থাপন

কৃষকের সঙ্গে আলোচনা করে আমনের ন্যায্য ক্রয়মূল্য নির্ধারণের দাবি ২৯ নাগরিকের

অকটেন-ডিজেলে পরিমাপে কারচুপি, কাফরুলে পাম্পকে জরিমানা

কপ৩১ সম্মেলনে বৈদ্যতায়নে ১৫,৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ

জলবায়ু প্রতিবেদনের জট কাটাতে আইপিসিসি প্রধানের আহ্বান

চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে জোর দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

সংসদ চত্বরে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তামাক বিরোধী জোট