ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঝিনাইদহে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬, ৩:৫৫ বিকাল

Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে গাছের গুঁড়িবোঝাই চলন্ত ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে মহিউদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের চাপাতালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মইনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঘটনাস্থলের পাশের একটি চায়ের দোকানে চা পান শেষে মহিউদ্দিন বালিয়াডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় লাউতালা থেকে বালিয়াডাঙ্গাগামী গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক চাপাতালা এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিউদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি চলন্ত ট্রাকের পেছনের চাকায় ঝাঁপ দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

আগামী ২৪ ঘণ্টায় ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

সংসদ চত্বরে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তামাক বিরোধী জোট

ওষুধ বন্ধের পরও দুই বছর নিয়ন্ত্রণে থাকতে পারে উচ্চ রক্তচাপ!

যে টিয়াকে জায়গা দিয়েছিল ব্রিটেন, এখন তাকেই তাড়াতে চায়!

জলবায়ু পরিবর্তনে বদলাচ্ছে মৌমাছির আচরণ, অকল্যান্ডে ঝাঁকের ছড়াছড়ি

শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার

Public Health Advocates Welcome the Initiative to Make the Parliament Complex Smoke-Free

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

A Celebration of Style- Apex Brings the Joy of the Shopping Experience to 11.11

১১.১১ উপলক্ষে এপেক্সে ২২ শতাংশ পর্যন্ত ছাড়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় কমল তেলের দাম

১৫ হাজার শিশুকে বিকাশের সেবা, গবেষণায় মিলল না উল্লেখযোগ্য সুফল