ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ সকাল

Link Copied!

রাজধানীর কদমতলীর পোস্তগোলা গোলচত্বর এলাকায় দুই ট্রাকের বেপরোয়া গতির প্রতিযোগিতার মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন অটোরিকশা ও মিশুকের দুই চালক। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক সিএনজিচালক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে পোস্তগোলা গোলচত্বর সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক জাকির হোসেন (৫৫) ও মিশুকচালক জাহাঙ্গীর পোদ্দার (৫০)। আহত সিএনজিচালকের নাম সুভাষ চন্দ্র (৩৬)।

জানা গেছে, দুটি ট্রাক দ্রুতগতিতে প্রতিযোগিতা করে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা একটি অটোরিকশা ও মিশুকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা ও মিশুকের দুই চালক ছিটকে পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত জাকির হোসেনের ছেলে মো. মাহিন হোসেন জানান, তার বাবা পেশায় অটোরিকশাচালক ছিলেন। দুর্ঘটনার সময় দুটি ট্রাকের প্রতিযোগিতার মধ্যে পড়ে তার বাবার অটোরিকশাটি ধাক্কা খায়। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমেরীগঞ্জ থানার রসুলপুর গ্রামে। বর্তমানে তারা কদমতলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

অন্যদিকে, নিহত জাহাঙ্গীর পোদ্দারের স্ত্রী হাওয়া বেগম জানান, তার স্বামী পেশায় মিশুকচালক ছিলেন। বৃহস্পতিবার ভোরে হাসপাতালে গিয়ে তিনি স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে জানতে পারেন, ট্রাকের ধাক্কায় তার স্বামীর মৃত্যু হয়েছে। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর এলাকায়। বর্তমানে তারা কদমতলী এলাকায় বসবাস করেন।

এ দুর্ঘটনায় আহত সিএনজিচালক সুভাষ চন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুই চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, পোস্তগোলা গোলচত্বর সিএনজি স্টেশনের সামনে দুই ট্রাকের সংঘর্ষের সময় পাশে থাকা অটোরিকশা ও মিশুকের দুই চালক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign