ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর ২০২৬, ৪:৫৪ বিকাল

Link Copied!

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার দক্ষতা তৈরিতে ইয়ুথ রোড সেফটি ভলান্টিয়ারদের প্রাথমিক চিকিৎসা (ফার্স্ট এইড ও সিপিআর) বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি)। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপনের অংশ হিসেবে রোববার (১ নভেম্বর) দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে নিরাপদ সড়ক আন্দোলনের ১২ জন নেতৃস্থানীয় প্রতিনিধি অংশ নেন। প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিআইপিআরবির নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে সিআইপিআরবি এর নির্বাহী পরিচালক বলেন একটি জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আজ আমরা সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করার মাধ্যমে সরকারকে সহায়তা করছি। এতে আপনাদের মতো তরুণরা আমাদের অনুপ্রেরণা। ২০১৮ সালে রমিজ উদ্দিন স্কুলের শিক্ষার্থী আবদুল করিম রাজীব এবং দিয়া খানম মিম-এর অকাল প্রয়াণের পর সড়ক নিরাপত্তা নিয়ে দেশব্যাপী আন্দোলনে আপনারা অনেক তরুণদের সাথে নিয়ে বলিষ্ট নেতৃত্ব দিয়েছেন, এখন আপনারা সড়ক নিরাপত্তা জোরদারকরণে এগিয়ে এসেছেন, এটা অত্যন্ত আনন্দের।

তিনি আরো জানান সিআইপিআরবি এবছর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের অংশ হিসেবে আলোচনা সভা, পেশাদার চালকদের হেলথ ক্যাম্প, দৈনিক সংবাদপত্রে বিষয়ভিত্তিক লেখা প্রকাশ, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আজকেরই এই প্রশিক্ষণ। উক্ত প্রশিক্ষণে অংশগহণের ফলে আপনাদের যে দক্ষতা তৈরি হবে সেটি কাজে লাগিয়ে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জীবন রক্ষায় নূন্যতম অবদান রাখতে পারলেও আমাদের এই উদ্যোগ সফল হবে বলে মনে করি।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সিআইপিআরবি এর উপ-নির্বাহী পরিচালক ও পরিচালক আরটিআই প্রিভেনশন অ্যান্ড রিসার্চ ইউনিট ড. সেলিম মাহমুদ চৌধুরী। তিনি বলেন সংখ্যা নিয়ে মত পার্থক্য থাকলেও রোড ক্র্যাশে প্রতিদিন অনেক মানুষ নিহত হচ্ছে, আহত হচ্ছে তা আমাদের সবারই জানা। রোড ক্র্যাশে আহত ব্যক্তিদের গোল্ডেন আওয়ারের মধ্যে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে পারলে প্রায় ৭০ ভাগকে পঙ্গু হওয়া থেকে রক্ষা করা সম্ভব। এর জন্য প্রয়োজন প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত জনবল তৈরি করা। এ বিষয়ে বিরাট সংখ্যক দক্ষ জনবল তৈরির জন্য আমাদের প্রচেষ্টা এবং উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন সিআইপিআরবি ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আফসানা করিম। তিনি বলেন আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা নৈমত্তিক। আহত ব্যক্তিদের প্রাথমিক সেবা দিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে পারলে অনেককে বাঁচানো ও পঙ্গত্ব থেকে রক্ষা করা সম্ভব। তাই এ বিষয়ে কাজ করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের এগিয়ে আসা উচিত। তিনি আরো জনান, ২০১৮ সালে ছাত্র-জনতার অন্দোলনের ফলে সড়ক নিরাপত্তায় বেশ অগ্রগতি হয়েছে এবং সড়ক ব্যবহারকারীদের এ ধরনের আঁচরনগত পরিবর্তন খুবই প্রয়োজন। তাতে আপনাদের মতো তরুণদের এগিয়ে আসা এবং প্রশিক্ষণ গ্রহণের আগ্রহী হওয়া সত্যিই গর্বের। আমি উক্ত প্রশিক্ষণের সাফল্য কামনা করি।

নিরাপদ সড়ক আন্দোলন এর নেতৃবৃন্দ বলেন, সেফ সিস্টেম এপ্রোচের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ’পোস্ট ক্র্যাশ রেসপন্স’। এরই অংশ হিসেবে প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষ প্রশিক্ষক তৈরি হলে সড়কে আহত ব্যক্তিদের সেবা দেয়ার সুযোগ পাওয়া যাবে। এছাড়াও আমরা সেফ সিস্টেম এপ্রোচের সবগুলো উপাদান নিয়ে কাজ করার মাধ্যমে বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়নে অংশীদার হতে চাই।

প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনা ও মূল্যায়নের দায়িত্ব পালন করেন সিআইপিআরবি এর রোড সেফটি প্রোগ্রামের ম্যানেজার জনাব কাজী বোরহান উদ্দিন। প্রশিক্ষণ পরিচালনা করেন সিআইপিআরবি এর ডেপুটি ম্যানেজার ও মাস্টার ট্রেইনার জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম।

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা