ঢাকাবৃহস্পতিবার , ২০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ অগাস্ট ২০২৬, ১১:১৪ সকাল

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘নিউ সুরুচী বিস্কুট ফ্যাক্টরি’কে ৫ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জরিমানার অর্থ অনাদায়ে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, অভিযানের সময় কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া বেকারি পণ্য তৈরিতে টেক্সটাইল রং ব্যবহার, কালার সিঙারা তৈরি এবং অপরিষ্কার মিক্সার মেশিন ও সূতা ব্যবহারের বিষয়টি ধরা পড়ে।

এ ছাড়া অপরিষ্কার পরিবেশে বেকারি পণ্য সংরক্ষণ, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ উল্লেখ না করা এবং বাজার থেকে ফেরত আসা পচা-নষ্ট খাবার নতুন পণ্যের সঙ্গে একত্রে সংরক্ষণের প্রমাণও পাওয়া যায়।

এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় তাদের ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের পাশাপাশি প্রতিটি পণ্যের মোড়কে উৎপাদনের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বাজার থেকে ফেরত আসা বা পচনশীল খাদ্যপণ্য নতুন পণ্যের সঙ্গে সংরক্ষণ বা ব্যবহারের বিষয়ে সতর্ক করা হয়।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ ও সংশ্লিষ্ট বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে মোবাইল কোর্ট।

Facebook Comments Box

আরও পড়ুন

কলেরা হলে দেরি না করে দ্রুত চিকিৎসা নিন: স্বাস্থ্যমন্ত্রী

মনো-সামাজিক পরিচর্যায় পুলিশকে প্রশিক্ষণ, ভুক্তভোগীকে উন্নত সেবা দেওয়ার ওপর গুরুত্ব

মানুষের বদলে দেওয়া পৃথিবীতে দ্রুত বদলে যাচ্ছে প্রাণিজগৎ

রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

জাপানে ট্রেনের ধাক্কায় চার রেলশ্রমিক নিহত

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি কত?

অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১ হাজার ৮৪১ মামলা

তিস্তার ভাঙনে বিলীন স্কুল, পরে ফেলা হচ্ছে জিওব্যাগ

বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা, বরগুনা পৌরসভায় বাড়ছে জনভোগান্তি

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা