ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চাকরি স্থায়ীকরণের দাবিতে বিএটিবি শ্রমিকদের রংপুরে অনশন, কুষ্টিয়ায় মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ অগাস্ট ২০২৬, ১:৪৮ বিকাল

Link Copied!

চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন করছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)-এর ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রংপুরে প্রতীকী অনশন এবং কুষ্টিয়ার আল্লারদর্গা লিফ রিজিয়নে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা।

শ্রমিকরা বলছেন, দীর্ঘদিন ধরে বিএটিবির হয়ে কাজ করলেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। তারা এখনো ঠিকাদারের মাধ্যমে কাজ করছেন। তাই ঠিকাদারি ব্যবস্থা থেকে বের করে সরাসরি বিএটিবির অধীনে চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুষ্টিয়ার আল্লারদর্গা লিফ রিজিয়নে মানববন্ধন ও বিক্ষোভ করেন শ্রমিকরা। সেখানে টানা দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করা হয়।

একই সময়ে রংপুর লিফ রিজিয়নের কেল্লাবন্দ সিও বাজার কার্যালয়ের সামনে প্রতীকী অনশন করেন ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা।

রংপুরে অনশন চলার সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু ও স্থানীয় সংসদ সদস্য সেখানে যান। তারা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি নিয়ে আলোচনা করেন। পরে শ্রমিকদের পানি পান করিয়ে প্রতীকী অনশন ভাঙান তারা।

এ সময় শামসুজ্জামান সামু শ্রমিকদের বলেন, তাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে তিনি শ্রমিকদের পাশে থাকবেন এবং দাবি আদায়ের আন্দোলনে যোগ দেবেন। তার এই আশ্বাসের পর শ্রমিকরা প্রতীকী অনশন শেষ করেন।

আন্দোলনকারীরা জানান, অনশন চলার সময় মো. রবিউল ইসলাম ও মো. মাসুদ মিয়া নামে দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের অভিযোগ, অসুস্থ হওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেনি।

রংপুরের কর্মসূচিতে শ্রমিকদের পাশাপাশি আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে, কুষ্টিয়ার আল্লারদর্গা লিফ রিজিয়নে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ হয়। এতে আল্লারদর্গা, মানিকগঞ্জ, চেচুয়া, ঝিনাইদহ ও মেহেরপুর লিফ রিজিয়নের ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা অংশ নেন।

আল্লারদর্গার কর্মসূচিতে সংগঠনের সভাপতি মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সামিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা এবং সদস্য মো. শহিদুল ইসলামসহ অন্য নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

শ্রমিকরা জানান, গত ১০ আগস্ট কুষ্টিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে বিএটিবির অধীনে সরাসরি চাকরি স্থায়ী করা, চাকরিচ্যুতি ও বেতন বন্ধের হুমকি বন্ধ করা এবং হয়রানি বন্ধ করা। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

এর আগে চাকরি স্থায়ী করা ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

এদিকে শ্রমিকদের আবেদনের পর গত ৯ আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়টি সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে। রংপুর লিফ রিজিয়নের আওতায় লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধার বিভিন্ন ইউনিটে কর্মরত শ্রমিকদের স্থায়ী শ্রমিক হিসেবে স্বীকৃতি এবং তাদের শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আন্দোলনরত শ্রমিকরা দ্রুত তাদের দাবি মেনে নিয়ে সরাসরি বিএটিবির অধীনে চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন। দাবি মানা না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

আগামী কয়েক দিন বৃষ্টি-বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় দফায় হাম-রুবেলা টিকাদান শুরু

মুন্সীগঞ্জে শুরু কলেরার দ্বিতীয় ডোজের টিকা খাওয়ানো

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নারীসহ নিহত ৩

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর নির্দেশ

অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের অন্তর্ভুক্তিতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৯

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী নর’ইস্টার, নিহত ১

নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান এমপি খোকন

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, পাঁচজনই খুলনার

উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জিবুতিতে নিজের সামরিক ঘাঁটির আধুনিকায়ন ও নজরদারি শক্তি বাড়াল চীন