ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ অগাস্ট ২০২৬, ২:৪৯ বিকাল

Link Copied!

তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে তামাকজাত দ্রব্যের প্রচারণা পরিচালনার দায়ে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকার মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুন নাহার।

অভিযানকালে মীনা বাজার সুপার শপে তামাকজাত দ্রব্যের প্রচারণা পরিচালনার প্রমাণ পাওয়া যায়। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা তামাক নিয়ন্ত্রণ আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি ফারজানা আক্তার পপি (৩০)-কে আইনের বিধান সম্পর্কে অবহিত করা হয় এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, একই মীনা বাজার সুপার শপকে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারী তারিখে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। পূর্বে শাস্তির পরও একই ধরনের আইন লঙ্ঘনের ঘটনা পাওয়ায় এবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অধিকতর কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযান শেষে মীনা বাজার কর্তৃপক্ষকে ভবিষ্যতে পুনরায় তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করা হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা এবং জরিমানার পরিমাণ বৃদ্ধির বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আদাবর থানার সাব-ইন্সপেক্টর ফারজুল আনোয়ার। এছারাও অভিযানে তামাক নিয়ন্ত্রণে কার্যরত সংগঠন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ অব সোসাইটি (DAS), ডব্লিউবিবি ট্রাস্ট (WBB Trust) এবং ন্যাশনাল অ্যান্টি-টিউবারকিউলোসিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (NATAB)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলেন, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা ও আইনবহির্ভূত বিপণন বন্ধে আইন প্রয়োগের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, পাঁচ দিন পর বাড়বে প্রবণতা

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

Infinix launches HOT 70 Pro 5G in Bangladesh

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কেন দেখা যাবে না?

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি

শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত