ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ অগাস্ট ২০২৬, ৩:১৩ বিকাল

Link Copied!

আঞ্চলিক উন্নয়ন এগিয়ে নেওয়া এবং দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা জোরদারে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজ ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খুব শিগগিরই প্রকল্পটির কাজের অগ্রগতি দৃশ্যমান হবে।

তিনি বলেন, “তিস্তা মহাপ্রকল্পের পাশাপাশি আমরা পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। আনুষ্ঠানিকভাবে এর কাজ শুরু হয়েছে এবং জনগণ খুব দ্রুতই কাজের অগ্রগতি দেখতে পাবে।”

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে প্রকল্পটি তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত হলেও বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগে প্রয়োজনীয় সমীক্ষা ও কারিগরি সহায়তার ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি।

তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রতিশ্রুতির আলোকে বর্তমান সরকার প্রয়োজনীয় কাজ শুরু করেছে। খুব শিগগিরই প্রয়োজনীয় সমীক্ষামূলক কাজ শেষ করা হবে।

মন্ত্রী আরও বলেন, তিস্তা অববাহিকার মানুষের কল্যাণ, এ অঞ্চলের উন্নয়ন এবং দেশের অর্থনীতির রূপান্তরে প্রকল্পটির দৃশ্যমান বাস্তবায়নের দিকে সরকার এগিয়ে যাবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের জন্নাতুল ফেরদৌস সিনেট হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর